তিরুঅনন্তপুরম বিমানবন্দরে বোমাতঙ্ক! হুমকি ইমেল ঘিরে তীব্র চাঞ্চল্য, চলছে তল্লাশি

রবিবার (২৭ এপ্রিল) দুপুরে তিরুঅনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলার ইমেলটি এসেছে। বিষয়টি বিমানবন্দরের একজন জনসংযোগ কর্মকর্তা (PRO) জানিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, কেরলঃ কেরলের রাজধানী তিরুঅনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে বোমাতঙ্ক। ইমেলের মাধ্যমে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু হয়েছে। বোমা নিষ্ক্রিয়কারী দল বিমান বন্দরের সমস্ত টার্মিনালগুলি পুঙ্খানুপুঙ্খ পরিদর্শন করছে। রবিবার (২৭ এপ্রিল) দুপুরে তিরুঅনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলার ইমেলটি এসেছে। বিষয়টি বিমানবন্দরের একজন জনসংযোগ কর্মকর্তা (PRO) জানিয়েছেন। উল্লেখ্য, শনিবার তিরুঅনন্তপুরমের বিভিন্ন হোটেলে বোমা হুমকি পাঠানোর একদিন পরেই বিমানবন্দরে এই হুমকি ইমেলটি এল।

শনিবার, বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট এবং কুকুর স্কোয়াড-সহ পুলিশের একটি দল হুমকি ইমেল পাওয়া বেশ কয়েকটি হোটেলে তল্লাশি চালিয়েছে। কিন্তু কোনও বিস্ফোরক তথ্য পায়নি এ বিষয়ে তিরুঅনন্তপুরমের ক্যান্টনমেন্ট থানার একজন কর্মকর্তা বলেছেন,  “ইমেলের মাধ্যমে বোমার হুমকি এসেছিল। তৎক্ষণাৎ সমস্ত হোটেলে তল্লাশি চালানো হয়। এখনও পর্যন্ত কিছুই পাওয়া যায়নি। সব কিছু ভালো করে খতিয়ে দেখা হচ্ছে। যে ইমেলের মাধ্যমে হুমকি এসেছে পুলিশ সেগুলির উৎস খতিয়ে দেখছে।” ইমেলে দাবি করা হয়েছিল, তিরুঅনন্তপুরম শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হিলটন হোটেল সহ বিভিন্ন হোটেলে আইইডি বিস্ফোরণ ঘটানো হবে। এছাড়াও গত কয়েক মাসে, কেরল জুড়ে জেলা কালেক্টরেট, রাজস্ব বিভাগীয় কর্মকর্তাদের অফিসে এবং সম্প্রতি কেরল হাইকোর্টেও ইমেলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।

কিন্তু ব্যাপক খোঁজ খবরের পর পুলিশ এই সব হুমকিকে ভুয়ো বলে উড়িয়ে দিয়েছে। এবার তিরুঅনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে ইমেলের মাধ্যমে বোমার হুমকি দেওয়া হল। তাতে কেরল জুড়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। এখন প্রায়শই বিভিন্ন জায়গায় বোমার হুমকি দিয়ে ফোন বা ইমেল আসার কথা শোনা যাচ্ছে। কখনও স্কুলে কখনও বা প্লেনে- প্রায়ই শোনা যায় ‘এখানে রাখা রয়েছে বোমা।’ কিন্তু সে সবই পরে ভুয়ো বলে প্রমাণিত হচ্ছে। বেশ কিছুদিন আগে কলকাতা জাদুঘরে বোমাতঙ্কের হুমকি মেল পাওয়া গিয়েছিল। যাতে রীতিমতো রাতের ঘুম উড়েছিল পুলিশের। কিন্তু পরে জানা যায় ভুয়ো মেল থেকে সেই হুমকি পাঠানো হয়েছে। তবে প্রতিটা ক্ষেত্রেই পুলিশের তরফ থেকে জনসাধারণকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার