কেরালার বিভিন্ন হোটেলে এল বোমা হামলার হুমকি মেল

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার কেরলের তিরুবনন্তপুরমের একাধিক হোটেলে এল বোমাতঙ্কের হুমকি। বেশ কিছু হোটেলে বোমার হুমকি আসে। সঙ্গে সঙ্গে খবর যায় পুলিশে। বম্ব স্কোয়াডকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তারপর বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াডকে দিয়ে প্রতিটি হোটেল খুঁজে দেখা হয়। কিন্তু পাওয়া যায়নি কিছুই।

তিরুবনন্তপুরমের ক্যান্টনমেন্ট থানার একজন কর্মকর্তা বলেছেন,  “ইমেলের মাধ্যমে বোমার হুমকি এসেছিল। তৎক্ষণাৎ সমস্ত হোটেলে তল্লাশি চালানো হয়। এখনও পর্যন্ত কিছুই পাওয়া যায়নি। সব কিছু ভালো করে খতিয়ে দেখা হচ্ছে।”

ওই আধিকারিক আরও বলেন, যে ইমেলের মাধ্যমে হুমকি এসেছে পুলিশ সেগুলির উৎস খতিয়ে দেখছে। ইমেলে দাবি করা হয়েছে তিরুবনন্তপুরম শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হিলটন হোটেল সহ বিভিন্ন হোটেলে আইইডি বিস্ফোরণ ঘটানো হবে।

গত কয়েক মাসে, কেরালা জুড়ে জেলা কালেক্টরেট এবং রাজস্ব বিভাগীয় কর্মকর্তাদের অফিসে এবং সম্প্রতি কেরালা হাইকোর্টে ইমেলের মাধ্যমে বোমা হামলার হুমকি পাওয়া গিয়েছিল। ব্যাপক খোঁজ খবরের পর পুলিশ এই সব হুমকিকে ভুয়ো বলে উড়িয়ে দিয়েছে।

এখন প্রায় সময়ই বিভিন্ন জায়গায় বোমার হুমকি দিয়ে ফোন বা ইমেল আসার কথা শোনা যায়। কখনও স্কুলে কখনও বা প্লেনে- প্রায়ই শোনা যায় ‘এখানে রাখা রয়েছে বোমা।’ কিন্ত্যু সে সবই পরে ভুয়ো বলে প্রমাণিত হয়।

বেশ কিছুদিন আগে কলকাতা জাদুঘরে বোমাতঙ্কের হুমকি মেল পাওয়া গিয়েছিল। ফলে রাতের ঘুম উড়েছিল পুলিশের।  হুমকি মেল আসার পরেই সমগ্র জাদুঘর খালি করে দেওয়া হয়। খবর পেয়ে জাদুঘরে আসে লালবাজারের বম্ব স্কোয়াড ও স্নিপার ডগ। পরে জানা যায় ভুয়ো মেল থেকে সেই হুমকি পাঠানো হয়েছে।

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ