E20 প্রসঙ্গে গড়করিকে নিয়ে তৈরি ভুয়ো ভিডিও মেটাকে সরানোর নির্দেশ বম্বে হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: পেট্রোল-ডিজেলে ইথানল মেশানোকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ চলছে। সেই ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী নীতিন গড়করির বিরুদ্ধে নানা পোস্ট ঘুরে বেড়াচ্ছে। সেই পোস্টে অশালীন ভাষায় আক্রমণ করা হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রীকে। এবার সেই বিষয়কে কেন্দ্র করেই বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নীতিন গড়করি। সেই মামলাতেই আজ, বুধবার কেন্দ্রীয় মন্ত্রীর আবেদনে সাড়া দিল বম্বে হাইকোর্ট।

আদালতের তরফে মেটা ও ইউটিউবকে নির্দেশ দেওয়া হয়েছে, ই-২০ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নীতিন গড়করির বিরুদ্ধে পোস্ট ঘুরে বেড়াচ্ছে তা দ্রুত মুছে ফেলতে হবে। কেন্দ্রীয় মন্ত্রীর ডিপফেক ও ভুয়ো ভিডিও ঘুরছে ফেসবুক, ইনস্টাগ্রামে। সেগুলি দ্রুত সরিয়ে ফেলতে হবে। বম্বে হাইকোর্টের পর্যবেক্ষণ, গোটা বিষয়টি অত্য়ন্ত জঘন্য ও দৃষ্টিকটূ। আদালত এদিন এও জানিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী ভবিষ্যতে যদি ই-২০ নিয়ে এমন কোনও জঘন্য বা আপত্তিকর পোস্ট সোশ্যাল মিডিয়ায় দেখেন, তাহলে মেটা কর্তৃপক্ষকে জানাবেন। তারপরেই দ্রুত ওই তথ্যপ্রযুক্তি সংস্থাকে ব্যবস্থা নিতে হবে।

আরও পডুন: ফের নাশকতার ছক! নর্দমা থেকে উদ্ধার বিশাল অস্ত্রভাণ্ডার, কাঁচরাপাড়ায় গ্রেফতার সন্ত্রাসী নানু

গত সোমবার কেন্দ্রীয় মন্ত্রী আদালতের দ্বারস্থ হয়ে বলেছিলেন, ই-২০ নিয়ে ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্সে তাঁর বিরুদ্ধে অশালীন মন্তব্য ও কটূক্তি করা হচ্ছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করতে মেটা ও এক্সকে নোটিস দিক আদালত। নিটের প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আন্দোলন করে বড় জয় পেয়েছে জেন জি-রা। ককরোচ জনতা পার্টি ও পড়ুয়াদের দাবি মেনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। তারপরেই পেট্রোল-ডিজেলে E-20 মেশানো নিয়ে নীতিন গড়করির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় নানা প্রচার চলছে। মন্ত্রীর অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে, এই বিশেষ পরিকল্পনা থেকে লাভবান হচ্ছে আমার পরিবারের সদস্যরা। যা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন তিনি। পেট্রোলে E-20 মেশানো কর্মসূচি পুরোপুরি পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অধীনে। এতে তাঁর কোনও ভূমিকা নেই বলে বম্বে হাইকোর্টে জানান নীতিন গড়করি।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম