ফের নাশকতার ছক বানচাল! নর্দমা থেকে উদ্ধার বিপুল অস্ত্র, চাঞ্চল্য কাঁচরাপাড়ায়

রাজ্যে ফের নাশকতার ছক! এবার বড়সড় অস্ত্রভাণ্ডারের হদিশ মিলল উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়ায়। গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসী জগন্নাথ দাস ওরফে নানু।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে ফের নাশকতার ছক! এবার বড়সড় অস্ত্রভাণ্ডারের হদিশ মিলল উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়ায়। গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসী জগন্নাথ দাস ওরফে নানু। উদ্ধার হয়েছে একটি নাইন এমএম পিস্তল, একটি রিভলবার, দুটি পাইপগান ও কার্তুজ। ইতিমধ্যেই দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছে কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান কমল অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী অজয় কুমার মালি। তাঁকে জেরার পরেই বিস্ফোরক তথ্য সামনে আসে। তথ্যের ভিত্তিতে অভিযানে চালিয়ে বড়সড় অস্ত্রভাণ্ডারের খোঁজ পেয়েছে বিজপুর থানার পুলিশ।

জানা গিয়েছে, তল্লাশি চালিয়ে গতকাল তথা মঙ্গলবার কাঁচরাপাড়ার উত্তর কলোনি রেলওয়ে কোয়ার্টার সংলগ্ন একটি জলভর্তি নালা থেকে এই সব বেআইনি অস্ত্রের হদিশ পেয়েছে পুলিশ। সেখানে একটি নাইলনের ব্যাগের মধ্যে লুকিয়ে রাখা ছিল একটি ৯ মিমি পিস্তল, একটি ছয়-চেম্বার রিভলভার, দুটি ওয়ান-শটার দেশি আগ্নেয়াস্ত্র এবং মোট পাঁচ রাউন্ড জীবন্ত গুলি। সেখান থেকেই এইসব বেআইনি অস্ত্রগুলি উদ্ধার করেছে বীজপুর থানার পুলিশ।

পুলিশ সূত্রের খবর, ধৃত অজয় কুমার মালি জিজ্ঞাসাবাদের সময় জানিয়েছিল, উদ্ধার হওয়া অস্ত্রগুলি জগন্নাথ দাস ওরফে নানুর কাছে গচ্ছিত রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে গতকাল বিকেলে কাঁচরাপাড়ার উত্তর কলোনি রেলওয়ে কোয়ার্টার এলাকায় তল্লাশি চালায় পুলিশ। অভিযানের সময় জলভর্তি নালার মধ্যে লুকিয়ে রাখা নাইলনের ব্যাগ উদ্ধার হয়। এবং সন্ত্রাসী জগন্নাথ দাস ওরফে নানুকে গ্রেফতার করেছে পুলিশ। এই বিষয়ে আর বিস্তারিত কিছু জানা যায়নি।

এদিকে গত জুনে সন্দেশখালিতে তল্লাশি চালিয়ে একাধিক স্থান ও পুকুর থেকে উদ্ধার হয় প্রায় ১৭ থেকে ১৯ টি আগ্নেয়াস্ত্র এবং বহু তাজা কার্তুজ। এই ঘটনায় শেখ শাজাহানের ঘনিষ্ঠ ৬ জনকে গ্রেফতার করা হয়েছিল। এর দুই মাসের মধ্যে আবারও রাজ্যে অস্ত্রভাণ্ডারের হদিশ মিলন। যা নিয়ে রীতিমতো নড়েচড়ে বসেছে প্রশাসন।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের