অপহরণকারীর হাত কামড়ে গাড়ি থেকে চম্পট দিল কিশোর

এক অপহরণকারীর হাত কামড়ে অপহরণকারীদের খপ্পর থেকে পালাল এক কিশোর। ঘটনাটি দিল্লির কাছে গাজিয়াবাদের মুরদানগরে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : এক অপহরণকারীর হাত কামড়ে অপহরণকারীদের খপ্পর থেকে পালাল এক কিশোর। ঘটনাটি দিল্লির কাছে গাজিয়াবাদের মুরদানগরে। এই ঘটনা যে কোনও সিনেমার চিত্রনাট্যকে হার মানাবে।

স্থানীয় সূত্রে খবর, ১১ বছরের আরভ রথী গত শনিবার সাইকেল নিয়ে বাড়ির জন্য সবজি কিনতে বেরোয়। সে যখন সবজি কিনে বাড়ির পথ ধরেছিল তখন একটি ভ্যান তার পিছু নয়। কিছুক্ষণের মধ্যেই ভ্যানটি তার পথ আটকে দাঁড়ায়। আরভ পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করতেই সাইকেল সমেত কিশোরকে ভ্যানে জোর করে উঠিয়ে নেয় চারজন। আরভ বলে, ‘ওদের হাতে ছুরি ছিল। আর প্রত্যেকে মদ খাচ্ছিল’। ভ্যানের মধ্যেই আরভের জামাকাপড় খুলে নেয় অপহরণকারীরা। এদের মধ্যে একজন আরভের হাত চেপে ধরে বসেছিল। বাকিটুকু আরভের মুখেই শোনা যাক, ‘একটা নির্জন জায়গায় গাড়ি থামিয়ে সাইকেল আর জামাকাপড় ফেলে দেয় ওরা। আমি সুযোগ বুঝে যে আমার হাত চেপে ধরেছিল তার হাত জোরে কামড়ে দিই। কামড়ের চোটে ওই লোকটা যন্ত্রণায় চিৎকার করে অঠে। ওর চিৎকারে সবাই থতমত খেয়ে যায়। সেই সুযোগে আমি গাড়ি থেকে লাফ মেরে নেমে প্রাণপণে ছুটতে থাকি। ওরা আর পিছু নেয়নি’।

কিশোরের বাবা ধর্মেন্দ্র রথীর অভিযোগ, পুলিশে এফআইআর দায়ের করতে চাইলেও তা নেওয়া হয়নি। আমার ছেলে উলঙ্গ অবস্থায় বাড়ি ফেরে। গোটা রাস্তায় একটাও সিসিটিভি নেই’। গাজিয়াবাদ পুলিশের কর্তা নীমীশ প্যাটেল জানান, এনিয়ে একটি অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ অপহরণকারীদের খোঁজার চেষ্টা করছে।

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা