বাড়ির অদূরে উদ্ধার প্রশিক্ষণরত বিমান সেবিকার পচাগলা দেহ, গ্রেফতার প্রেমিক

Share:

নিজস্ব প্রতিনিধি: রহস্যজনকভাবে গত শনিবার নিখোঁজ হয়ে যান চিত্রপ্রিয়া নামে প্রশিক্ষণরত এক বিমান সেবিকা। কেরলের এর্নাকুলামের মালয়াত্তুর থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি। বাড়ির সদস্যরা মেয়ের খোঁজে তল্লাশি জোরদার করে। দীর্ঘ তিন দিন খোঁজাখুজির পর প্রশিক্ষণরত বিমান সেবিকার বাড়ি থেকে কিছুটা দূরেই পচাগলা দেহ উদ্ধার করা হয়েছে। তদন্তে নেমে পুলিশ চিত্রপ্রিয়ার প্রেমিককে আটক করেছে।

পুলিশ জানিয়েছে যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তার নাম অ্যালেন। তদন্তে নেমে পুলিশের সন্দেহ হলে প্রশিক্ষণরত ওই বিমান সেবিকার প্রেমিকে আটক করে পুলিশ। প্রেমিকাকে খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত। পুলিশের জেরার মুখে অভিযুক্ত স্বীকার করে জানায় চিত্রপ্রিয়ার সঙ্গে বচসা হয় তাঁর। কথাকাটাকাটি চরমে পৌঁছালে প্রেমিকার মাথায় পাথর দিয়ে আঘাত করে। তখনই মাটিতে লুটিয়ে পড়ে চিত্রপ্রিয়া । ঘটনার পর ভয় পেয়ে অ্যালেন তার প্রেমিকার দেহ কুরাপিল্লির কাছে পরিত্যক্ত রাবার তৈরির কারখানার কাছে ফেলে পালয়ে যায়।

আরও পড়ুন: বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বন্দি রাখতে যোগীর খাসতালুকে তৈরি তিন তলা বিশিষ্ট আটক কেন্দ্র

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে যে সময়ে এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে সেই সময়ে দু’জনেই মদ্যপ অবস্থায় ছিলেন। পুলিশ মৃতদেহের কাছ থেকে রক্তমাখা পাথর উদ্ধার করে। যেটি দিয়ে খুন করা হয়েছিল। প্রশিক্ষণরত ওই বিমান সেবিকার মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্নও মিলেছে বলে জানিয়েছে পুলিশ। কালাডি থানার পুলিশ অভিযুক্তকে নিজেদের হেপাজতে নিয়েছে।

হাসপাতালে পৌঁছানোর আগেই অটোতেই জন্ম চার সন্তানের, জন্মের পরই মর্মান্তিক মৃত্যু

বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার, শেষ চার ম্যাচে থাকছে বিশেষ বল

পিগ আয়রনের কারখানায় অক্সিজেন সিলিন্ডার ফেটে ভয়াবহ বিপর্যয়! মৃত ৩

৪৫ হাজারে Samsung Galaxy ও Google Pixel ! জানেন কোথায় মিলবে সস্তায় ফোন?

শেষ আটে কে কার মুখোমুখি হবে? জেনে নিন বিস্তারিত তথ্য

বারুইপুর কাণ্ডে পুলিশের গুলিতে খতম অভিযুক্ত প্রভাস মণ্ডল

বারুইপুর কাণ্ডে পুলিশের বন্দুক নিয়ে পালানোর চেষ্টা, এনকাউন্টারে মৃত অভিযুক্ত প্রভাস মন্ডল

নিম্নচাপের জেরে ভিজবে ৭ জেলা, প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কায় হলুদ সতর্কতা জারি হাওয়া অফিসের

আমেরিকার হামলা জবাবে ‘ভয়াবহ প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি ইরানের

জলভাসি চট্টগ্রাম, ২৪ ঘন্টায় ৪১২ মিলিমিটার বৃষ্টিপাত, বাতিল পরীক্ষা, বন্ধ রেল চলাচল

মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান, বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা যাত্রীদের

অসম থেকে কন্যাকুমারী! দীর্ঘতম ট্রেনযাত্রায় দেখে ফেলুন দেশের নানা অফবিট গন্তব্য

বিশ্বকাপে প্রিয় দলের হার মানতে পারছেন না? জেনে নিন মন ভাল করার উপায়

বর্ষার জল থেকেই কানে সংক্রমণ? অবহেলা করলেই বাড়তে পারে বিপদ!