ট্যাঙ্কের ওপরে উঠে প্রেমিকার জন্য ফুঁপিয়ে কান্না যুবকের, বাস্তবের বীরুর কীর্তিতে হতবাক গ্রামবাসী

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা:  বীরু বাসন্তীকে ভালবাসে। এদিকে বাসন্তীর মাসি মদ্যপ, কর্মহীন বীরুর সঙ্গে প্রাণাধিক বোনঝির বিয়ে দিতে নারাজ। তাই বাসন্তীকে পাবে না বুঝে বীরু সিদ্ধান্ত নিল আত্মহত্যার। তাই সে জলের ট্যাঙ্কের ওপর উঠে সকল গ্রামবাসীকে সাক্ষী রেখে জানাল মাসি বিয়ে দিতে চায় না বাসন্তীর সঙ্গে। তাই সে প্রাণ বিসর্জন দিতে যাচ্ছে।

তারপর পুলিশ আসবে এবং মাসির জেল হবে। জেলের মধ্যে মাসিকে ‘চাক্কি পিসিং অ্যান্ড পিসিং অ্যান্ড পিসিং অ্যান্ড পিসিং..’ করতে হবে। নিশ্চিত ভাবে বলা যায় রমেশ সিপ্পি পরিচালিত শোলে সিনেমার এই দৃশ্য কেউ ভোলেননি। তেমনই ভোলেননি বীরু চরিত্রে ধর্মেন্দ্র, বাসন্তী অর্থাৎ হেমা মালিনী এবং মাসির চরিত্রে লীলা খোটের অভিনয়। বাস্তবেও এমন এক বীরুর দেখা মিলল।

থানা রামচন্দ্র মিশন এলাকার চামকানি গাধিপুরার বাসিন্দা জিশান ওরফে গুড্ডুর সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিহারের পটনার এক তরুণীর সঙ্গে তার বন্ধুত্ব হয়েছিল। দু’জনেই মোবাইল ফোনে কথা বলতে শুরু করে। আবুধবার সন্ধ্যা থেকে যখন সে ফোন ধরেনি, তখন জিশান রেগে গিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এলাকার ওভারহেড ট্যাঙ্কে উঠে পড়ে। সে উপরে উঠে বান্ধবীর সঙ্গে কথা বলার জন্য চিৎকার করতে থাকে। কথা না বললে লাফ দেওয়ার হুমকি দিতে থাকে। এর ফলে নীচে অনেক লোক জড়ো হয়। কেউ একজন পুলিশকে খবর দেয়।

কিছুক্ষণের মধ্যেই আরসি মিশন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ যুবককে বান্ধবীর সঙ্গে কথা বলতে দেওয়ার আশ্বাস দিয়ে তাকে নিচে নামিয়ে আনে। এরপর পুলিশ তাকে থানায় নিয়ে যায়। ইনচার্জ ইন্সপেক্টর রাজীব কুমার সিং জানিয়েছেন, জিশানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭,৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’