পৈতে খুলে পরীক্ষাকেন্দ্রে ঢোকার নির্দেশ, ব্রাহ্মণ সম্প্রদায়ের বিক্ষোভে উত্তাল কর্নাটক

Share:

নিজস্ব প্রতিনিধি, কর্নাটক: ব্রাহ্মণ সম্প্রদায়ের বিক্ষোভ দেখল কর্নাটক। দক্ষিণের এই রাজ্যের কালাবুর্গিতে একটি NEET পরীক্ষাকেন্দ্রের বাইরে রবিবার চলল বিক্ষোভ প্রদর্শন। কিছু ছাত্রকে পরীক্ষায় বসার আগে তাঁদের পৈতে খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশের প্রতিবাদেই হয় গণবিক্ষোভ ।

এক সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, শ্রীপাদ পাতিল নামে এক পরীক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশের আগে তাঁর পৈতা খুলে ফেলতে বাধ্য করা হয়। তারপরেই ছড়িয়ে পড়ে বিক্ষোভ। ব্রাহ্মণ সম্প্রদায়ের একটি বিশাল দল ঘটনাস্থলে জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করে। এখানেই শেষ নয়, এরপর শুরু হয় অবস্থান কর্মসূচি। বিক্ষোভকারীরা কর্তৃপক্ষের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সরকারের নিজস্ব নির্দেশিকা বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগ তোলে।

এই ঘটনার পর রাজ্য সরকার NEET কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। পাশাপাশি এই ধরনের ঘটনা প্রতিরোধে নতুন নির্দেশিকা জারি করে। বিক্ষোভকারীদের অভিযোগ, নয়া নির্দেশিকার পরেও রবিবার বেশ কয়েকজন ব্রাহ্মণ পরীক্ষার্থীকে আবার কেন্দ্রে প্রবেশের আগে পৈতা খুলে ফেলতে অথবা কেটে ফেলতে বলা হয়েছিল।

গত ১৬ এপ্রিলের কমন এন্ট্রান্স টেস্ট (সিইটি) চলাকালীন একই ধরণের একটি বিতর্কের সৃষ্টি হয়েছিল। সেখানেও ব্রাহ্মণ পরীক্ষার্থীদের পৈতে খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল।

ব্রাহ্মণ্য ধর্মে পৈতেকে বলা হয় উপবীত। এটি হল এক প্রকারের পবিত্র শ্বেত সুতো। বলা হয় পৈতে হওয়ার পর পুরুষ দ্বিজ হয়। অর্থাৎ তার দ্বিতীয় জন্ম হয়।  উপনয়ন সংস্কারের সময় ব্রাহ্মণদের প্রদান করা হয়। পৈতে ধারণের মাধ্যমে ব্রাহ্মণ নিজেকে ঈশ্বরের সেবায় নিয়োজিত হিসেবে প্রমাণ করেন। পৈতে তাদের ধর্মীয় কর্তব্য পালনে সাহায্য করে।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়