‘ভুল ধরা পড়লে বিহারের SIR প্রক্রিয়া পুরো বাতিল করে দেব’, নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি শীর্ষ আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিহারের বিতর্কিত ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জন (স্যর) নিয়ে সোমবার (১৫ সেপ্টেম্বর) শীর্ষ আদালতে মুখ পুড়ল নির্বাচন কমিশনের। বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ কমিশনকে চরম হুঁশিয়ারি দিয়ে বলেছে ‘বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জনের (স্যর) যে পদ্ধতি গ্রহণ করেছে কমিশন, তাতে পদ্ধতিগত ত্রুটি পাওয়া গেলে পুরো প্রক্রিয়া বাতিল করা হবে।’

চলতি বছরের শেষের দিকেই বিহারে বিধানসভার নির্বাচন। আর বিধানসভা ভোটের আগে আচমকাই বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় পরিমার্জন শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। যদিও ওই প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। বিরোধীদের অবিযোগ, রাজনৈতিক প্রভু বিজেপির শীর্ষ নেতৃত্বের নির্দেশেই মুসলিম ও মহিলাদের ভোটার তালিকা থেকে বাদ দিতে বিশেষ নিবিড় পরিমার্জন শুরু করেছে। বহু মানুষের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে বা মৃত বলে দেখানো হয়েছে। রাষ্ট্রীয় জনতা দল সহ একাধিক রাজনৈতিক দল ও সংগঠনের তরফে বিহারের এসআইআর নিয়ে শীর্ষ আদালতে চ্যালেঞ্জও জানানো হয়। বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানি চলছে। ইতিমধ্যেই এসআইআরের ক্ষেত্রে নাম তোলার জন্য আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসাবে গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

এদিন মামলার শুনানিতে নির্বাচন কমিশনের উদ্দেশে খানিকটা রুষ্ট কণ্ঠেই বিচারপতি সূর্যকান্ত বলেন ‘কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। তাই ধরেই নেওয়া হচ্ছে, বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জনের ক্ষেত্রে কমিশন আইন ও বাধ্যতামূলক নিয়ম অনুসরণ করে চলেছে। যদি প্রমাণিত হয় যে এসআইআর করার ক্ষেত্রে কোনও ভুল নীতি নেওয়া হয়েছে বা ভুল পদ্দতি আনুসরণ করা হয়েছে তাহলে গোটা প্রক্রিয়াই বাতিল করে দেওয়া হবে।’ শীর্ষ আদালত এদিন জানিয়ে দিয়েছে ‘বিহারের এসআইআর নিয়ে মামলা শুনলেও যে রায় দেওয়া হবে তা গোটা দেশের এসআইআরের ক্ষেত্রে প্রযোজ্য হবে।’ আগামী ৭ আক্টোবর মামলার পরবর্তী শুনানি।   

রাশিয়ার থেকে তেল কেনার শাস্তি! ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাচ্ছে আমেরিকা

পোলবার হোটেলে মধুচক্রের অভিযোগ, আচমকা পুলিশের হানায় আটক দুই যুবক-যুবতী-সহ ৫

ইউপিআই বা অনলাইনে পেমেন্ট করলে অতিরিক্ত টাকা কাটবে? জানুন সত্যিটা

রোজ কুমড়োর বীজ খাচ্ছেন? জানলে অবাক হবেন এর ৫ ম্যাজিক

ওমেগা-৩, ভিটামিন এ, ক্যালসিয়ামের ভাণ্ডার এই সস্তার মাছ! মিলবে একাধিক উপকার

রাখি উৎসবে চন্দ্রগ্রহণের ছায়া, ভাইয়ের হাতে রাখি বাঁধার শুভ সময় জেনে নিন….

উল্টো চাল পরিবর্তন করে শনির সোজা গতি, মালামাল হবেন ৫ রাশির জাতকরা…

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের