যুগান্তকারী পদক্ষেপ, পুরীর জগন্নাথ মন্দিরে এবার স্তনপানের জন্য বিশেষ কেন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধি, ওড়িশা: প্রশংসনীয় সিদ্ধান্ত নিল শ্রী জগন্নাথ মন্দির প্রশাসন (SJTA) শনিবার পুরীর দ্বাদশ শতাব্দীর প্রাচীন মন্দির প্রাঙ্গণে একটি স্তন্যপান কেন্দ্র খোলার ঘোষণা করেছেন তাঁরা। এসজেটিএ-র প্রধান আধিকারিক অরবিন্দ পাধি এই প্রসঙ্গে জানিয়েছেন, এই ধরণের সুবিধা প্রদান সময়ের দাবি মেনে দেওয়া হচ্ছে। প্রতিদিন বিপুল সংখ্যক মা একেবারে ছোট্ট সন্তানকে নিয়েও মন্দিরে আসেন।

“মাতৃদুগ্ধের উপর নির্ভরশীল শিশুদের চাহিদার কথা বিবেচনা করে, মন্দির প্রাঙ্গণে একটি স্তন্যপান কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করা হচ্ছে।”একথা জানিয়েছেন পাধি। তিনি আরও বলেন, প্রশাসনের শাখা অফিসের কাছে স্তন্যপান কেন্দ্রটি পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কেন্দ্রটি গোপনীয়তা, স্বাস্থ্যবিধি এবং মা ও শিশুদের নিরাপত্তার উপর জোর দেবে। অরবিন্দ পাধি বলেন, কেন্দ্রের দায়িত্বে একজন বিশেষ মহিলা সহকারীও থাকবে। দীর্ঘদিন ধরেই এই ধরণের সুবিধার দাবি হয়ে আসছিল। এতদিনে তা সম্পূর্ণ হতে চলেছে।

এসজেটিএ-র প্রধান আধিকারিক অরবিন্দ পাধি, পুরীর পুলিশ সুপার পিনাক মিশ্র, ধর্মীয় অনুষ্ঠান প্রশাসক জিতেন্দ্র সাহু, সিনিয়র সুপারভাইজার বক্সী প্রতিহারী, সহকারী প্রশাসক শুভশ্রী সুচিস্মিতা এবং অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অগস্টের শুরুতে, ওড়িশার উপ-মুখ্যমন্ত্রী প্রবতী পারিদা ‘স্তন্যপান সপ্তাহ’ উপলক্ষে ভুবনেশ্বরে রাজ্যের প্রথম পাবলিক ব্রেস্টফিডিং সেন্টারের উদ্বোধন করেন এবং বিভিন্ন পাবলিক প্লেস যেমন রেলস্টেশন, বাস স্ট্যান্ড এবং বাজারের মতো স্থানে একইরকম ব্রেস্টফিডিং সেন্টার স্থাপনের পরিকল্পনার কথা ঘোষণা করেন।

পারিদা বলেন, রাজ্য সরকার স্তন্যদানকারী মায়েদের জন্য নিরাপদ এবং ব্যক্তিগত স্থান প্রদান করছে। সহায়তার প্রদানের জন্য রেলস্টেশনগুলিতে মহিলা সহায়িকা মোতায়েন করার লক্ষ্য নিয়েছে। সেই সঙ্গে জনসমক্ষে স্তন্যদান বিষয়টি স্বাভাবিক করার জন্য সামাজিক সহায়তাও চেয়েছেন। ওড়িশার উপ-মুখ্যমন্ত্রী শপিং মলগুলিকে তাদের ভবনের অভ্যন্তরে স্তন্যদান কেন্দ্র খোলার আহ্বান জানান। কারণ সেখানে ৭০ শতাংশেরও বেশি গ্রাহক হলেন মহিলা।

দ্বিতীয়বার বাবা হওয়ার আগেই পায়ে গুরুতর চোট পেলেন সিদ্ধার্থ মালহোত্রা, কীভাবে?

বটপাতায় মোদি-মেসির মুখ! ব্লেডের জাদুতে তাক লাগাচ্ছেন নবদ্বীপের দেবাংশু

মোবাইল কেড়ে নেওয়ায় অভিমানে ৬০ ফুট উঁচু ট্যাঙ্কের মাথায় চড়ে বসল খুদে, তার পর…

দুর্গাপুজোয় শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে মোতায়েন ৬ হাজার পুলিশ, থাকছে অ্যাম্বুলেন্সও

গুরুর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, হুগলিতে সংঘর্ষে মৃত্যু শিষ্যের

আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস, কাকে ছাপিয়ে গেলেন?

শ্রীঘরে সুজিত, দুর্গাপুজোয় জেল থেকে ছাড়া পেলেন সব্যসাচী দত্ত

পুজোর মুখে বড় সাফল্য! পুরুলিয়ায় মাওবাদীদের পুরনো আস্তানা থেকে ব্যাগভর্তি আগ্নেয়াস্ত্র উদ্ধার

ব্যবসায়ীদের চাপে পিছু হটল কেন্দ্র, দিওয়ালির পরেই চালু হবে ইউপিআই লেনদেন মাশুল

মঙ্গল সন্ধ্যায় শাহের সঙ্গে জরুরি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন শুভেন্দু

‘সন্ত্রাসী-গণহত্যাকারী’, নিউইয়র্ক বিমানবন্দরে আওয়ামী লীগ কর্মীদের তোপের মুখে মোল্লা ইউনুস

ছোট ভাইয়ের সামনেই নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত নাবালক

ম্যাজিক! দরজার তালা না ভেঙে মাত্র ৯ মিনিটে ১৮ কেজি রুপো নিয়ে উধাও চোর

মমতার মিছিলের কোনও অনুমতি নেই, সাফ জানালেন পুলিশ কমিশনার