মাকে খুনের হুমকি দিয়েছে ব্রিজ ভূষণের গুন্ডারা, দাবি সাক্ষী মালিকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের ব্রিজভূষণ শরণ সিংয়কে নিয়ে সরব হলেন সাক্ষী মালিক।  ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের ‘গুন্ডারা’ সক্রিয় হয়ে উঠেছে বলে দাবি করলেন সাক্ষী। এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন,”ব্রিজভূষণ শরণ সিংয়ের গুন্ডারা তাঁর মাকে খুনের হুমকি দিয়েছে। শুধু তাই নয় আমাদের নিরাপত্তার দায়িত্ব সরকারের।“

অন্যদিকে বুধবার  সকাল থেকেই সাক্ষী মালিক, বজরং পুনিয়া এবং ভিনেশ ফোগাট বিরুদ্ধে  জন্তর মন্তরে বিক্ষোভ শুরু করে । উত্তর প্রদেশ, হরিয়ানা, দিল্লির জুনিয়র কুস্তিগীররা এই তিন কুস্তিগীরের হাত  থেকে বাঁচতে ’আমাদের কুস্তিকে বাঁচান” লেখা ব্যানার নিয়ে বিক্ষোভ শুরু করে । আর তা নিয়ে সাক্ষী বলেন,’ আমি চাই আমাদের জুনিয়র কুস্তিগীরা উন্নতি করুক। তাঁরা দেশের জন্য পদক নিয়ে আসুক। তাই আমি আমার পদ ছেড়ে দিয়েছি।‘

উল্লেখ্য, ব্রিজভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ সঞ্জয় সিং ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি পদে ফিরতেই খেলা ছেড়ে দিয়েছিলেন কুস্তিগীর সাক্ষী মালিক। পাশাপাশি  পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দিয়েছেন অলিম্পিক পদকজয়ী বজরং পুনিয়া। এছাড়াও  ভিনেশ ফোগাট তাঁর খেলরত্ন এবং অর্জুন পুরষ্কারটি ফিরিয়ে দেন।

চলতি বছরের জানুয়ারিতে ব্রিজ ভূষণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে দিল্লির জন্তর মন্তরে বিশাল বিক্ষোভ দেখান তিন কুস্তিগীর।সরকার তদন্তের নির্দেশ দেওয়ার পরে তারা বিক্ষোভ প্রত্যাহার করে নেয়। কুস্তিগীরদের আশ্বস্ত করা হয়েছিল যে ব্রিজ ভূষণের কোনও সহযোগী বা আত্মীয়কে কুস্তি সংস্থার পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হবে না। এরপরেই ব্রিজভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ সঞ্জয় সিং দেশের কুস্তি ফেডারেশনের প্রধান করা হয়েছে। তারপরেই  সরব হয়েছেন সাক্ষী মালিক, বজরং পুনিয়া এবং ভিনেশ ফোগাট।

শুটিং শেষে ফেরার পথে বিমানবন্দরে গ্রেফতার অপু বিশ্বাসের নায়ক পলাশ, কোন অপরাধে?

‘বড় অভিনেতার সঙ্গে শুতে বলা হয়, ঈশ্বরের আশীর্বাদে বেঁচে ফিরি’, কাস্টিং কাউচের ভয়াবহ অভিজ্ঞতা যুক্তির

ঘাসের উপর জোড়াফুল অতীত, কমিশনের নির্দেশে কী প্রতীক পেলেন মমতা-ঋতব্রতরা?

দোকানের মিষ্টি ভুলে যাবেন! গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতেই বানান রসে তুলতুলে রসবড়া

‘ফোন নয়, সমাজ পরিবর্তন করুন’, যুবসমাজের ‘আইফোন ১৮ প্রো’ কেনার উন্মাদনা দেখে চটলেন সোনু সুদ

রণক্ষেত্র সিলেট-লন্ডনগামী বিমান! মাঝ আকাশেই দুই যাত্রীর তুমুল মারামারি, ভাইরাল ভিডিও

সন্ধ্যায় চায়ের আড্ডা জমাতে প্লেট রাখুন কাঁচা চাল ও আলুর তৈরি রাইস পপকর্ন

শিশুদের খাবারে বিষ! Nestlé-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ FSSAI-এর

নিঠারি হত্যাকাণ্ড: বেকসুর খালাসের এক বছরের মাথায় আত্মহত্যা করলেন সুরেন্দ্র কোলি

আট উইকেটে জাপানকে হারিয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছলেন হরমনপ্রীতরা

রাস্তায় ইচ্ছাকৃতভাবে যানজট রয়েছে? অভিযোগ জানান, টোল ফ্রি নম্বর দিলেন মুখ্যমন্ত্রী

ফিলিপিন্সে স্কুলে বন্দুকবাজের তাণ্ডব, গুলিতে নিহত ১, আহত ৪

বিশ্বকর্মা পুজোতেও পিছু ছাড়ল না বৃষ্টি, কলকাতা-সহ পাঁচ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস

মাস্টারস্ট্রোক মমতার, দলের সঙ্গে নিজের নাম যুক্ত করতে চিঠি কমিশনকে