১০ বছরের ছাত্রকে ‘মুরগির’ ভঙ্গিতে বসিয়ে নির্মম অত্যাচার শিক্ষকের

০ বছরের ছাত্রকে নির্মমভাবে অত্যাচারের অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে। কিন্তু কেন, নিষ্পাপ ছাত্রের দোষ কী ছিল? সূত্রের খবর, ক্লাসে পড়ানোর সময় শিক্ষক ১০ বছর বয়সী ছাত্রটিকে একটি প্রশ্ন করেছিলেন

Share:

নিজস্ব প্রতিনিধি: যোগী রাজ্যে সাঙ্ঘাতিক ঘটনা! শিক্ষকের প্রশ্নের না দেওয়ার ভয়াবহ মাশুল গুনতে হল নিষ্পাপ ছাত্রকে। তৃতীয় শ্রেণির ছাত্রকে বেধড়ক মারধর করার পর তাঁকে ‘মুরগি’-এর মতো দাঁড় করিয়ে তাঁর উপরেই বসে পড়লেন শিক্ষক। সম্প্রতি উত্তরপ্রদেশের হরদোই জেলার বেসরকারি স্কুলের শিক্ষকের এমনই কুকীর্তি ফাঁস হল। ১০ বছরের ছাত্রকে নির্মমভাবে অত্যাচারের অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে। কিন্তু কেন, নিষ্পাপ ছাত্রের দোষ কী ছিল? সূত্রের খবর, ক্লাসে পড়ানোর সময় শিক্ষক ১০ বছর বয়সী ছাত্রটিকে একটি প্রশ্ন করেছিলেন।

কিন্তু ছাত্রটি উত্তর দিতে না পারায় শিক্ষক ছাত্রটিকে নির্মমভাবে মারধর করেন এবং ক্লাসে ‘মোরগ’-এর মতো দাঁড় করিয়ে রাখেন। শুধু তাই নয়, নিষ্পাপ শিশুটিকে ‘মুরগি’-এর মতো দাঁড় করানোর পর, শিক্ষক তাঁর উপরে বসে পড়েন। যার ফলে শিশুটি ভারসাম্য হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এবং তাঁর পা ভেঙে যায়। শিক্ষকটি ছাত্রের শ্রবণশক্তিও বন্ধ করে দিয়েছিল। বর্তমানে শিশুটি হাসপাতালে ভর্তি। এরপর অত্যাচারিত ছাত্রের মা শিক্ষকের বিরুদ্ধে প্রতিবাদের জানালে, শিশুটির চিকিৎসার জন্য ২০০ টাকা দিয়ে শিশুটির মায়ের মুখ বন্ধের চেষ্টা করেন শিক্ষক। বর্তমানে শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করেছে এবং অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে ১৫১ ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুরো ঘটনাটি হরদইয়ের বিলগ্রাম কোতোয়ালি এলাকার বিরাউরি গ্রামের ঘটনা। গ্রামের শিশু কল্যাণকেন্দ্রে তৃতীয় শ্রেণিতে পড়ে ১০ বছর বয়সী রাহুল। শনিবার (২২ ফেব্রুয়ারি) প্রতিদিনের মতো স্কুলে গিয়েছিল সে। অভিযোগ, স্কুল শিক্ষক হর্ষিত তিওয়ারি তাঁকে ক্লাসে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। কিন্তু উত্তর জানা ছিল না রাহুলের। এতেই শিক্ষকটি ক্ষুব্ধ হয়ে যান, প্রথমে তিনি ছাত্রটিকে জাতপাতমূলক গালিগালাজ করেন, পরে তিনি নিরীহ ছাত্রটিকে মারধর করেন এবং শেষে ‘মুরগির’ ভঙ্গিতে দাঁড় করিয়ে ছাত্রটির উপর বসে পড়েন। যাতে ছাত্রটি গুরুতর জখম হয়েছে। ক্লাসের মধ্যেই যন্ত্রণায় কাতরাচ্ছিল সে। এরপরে সে বন্ধুদের সঙ্গে বাড়ি ফিরে মাকে সম্পূর্ণ বিষয়টি খুলে বলে। পরিবার তাকে হাসপাতালে নিয়ে যায়, যেখানে দেখা যায় তার পা ভেঙে গিয়েছে। শিশুটির মা শিক্ষকের বিরুদ্ধে বর্বরতার অভিযোগ জানাতে স্কুলে যান, তখন শিক্ষক শিশুটিকে মারধরের কথা অস্বীকার করেন এবং শিশুটির মাকে ২০০ টাকা দিয়ে শিশুটিকে চিকিৎসা করাতে বলেন। এরপর রবিবার পুরো বিষয়টি বিলগ্রাম থানায় জানানো হয়। এবং পুলিশ শিক্ষককে গ্রেফতার করে।

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

গুরু নানকের জন্মদিনে শ্রদ্ধা জানাতে ডানকুনিতে গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56