‘পাকিস্তানকে বিশ্বাস করা যায় না, তাই বিএসএফ সতর্ক রয়েছে’: আইজি জম্মু

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: পহেলগাঁও হামলার জবাব দিতে হয়েছিল অপারেশন সিঁদুর। এই অভিযান চালিয়ে ভারত পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে। মৃত্যু হয়েছে অন্তত ১০০ সন্ত্রাসীর।

বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর তরফ থেকে জানানো হয়েছে যে ‘অপারেশন সিঁদুর’ সফল। সেই সঙ্গে তাঁরা স্পষ্ট করেছে যে অভিযান চালিয়ে একাধিক সন্ত্রাসবাদী ঘাঁটি ধ্বংস করা হয়েছে। পাশাপাশি সন্ত্রাসীদের সীমান্ত পেরিয়ে আসার চেষ্টাও ব্যর্থ করা হয়েছে। এখনও সীমান্তরক্ষা বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছেন।

বিএসএফ জম্মু ফ্রন্টিয়ারের আইজি (ইন্সপেক্টর জেনারেল) বলেন, “সম্প্রতি আন্তর্জাতিক সীমান্ত বরাবর বেশ কিছু জঙ্গি কার্যকলাপের খবর পেয়ে আমরা অপারেশন চালাই। বিএসএফ জওয়ানদের তৎপরতায় অনুপ্রবেশের একাধিক প্রচেষ্টা নস্যাৎ হয়েছে, সাথে সন্ত্রাসীদের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।” পাশাপাশি বলেছেন, “আমরা আমাদের সতর্কতাকে অবহেলা করতে পারি না। আমরা সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখছি।” তিনি আরও জানান, সীমান্ত বরাবর নজরদারি বাড়ানো হয়েছে।

অপারেশন সিঁদুর সংক্রান্ত বিবিধ প্রশ্নের উত্তরে আইজি বলেছেন, “এমন খবর পাওয়া গিয়েছে যে শত্রুরা কোনও ধরনের অপকর্ম, সীমান্ত পেরিয়ে গুলি চালানো বা অনুপ্রবেশের পরিকল্পনা করতে পারে। আমরা প্রস্তুত এবং সতর্ক রয়েছি।”

পাকিস্তানকে যে বিশ্বাস করা যায় না তা স্পষ্ট জানিয়ে আইজি জম্মু বলেছেন, “আমরা মনে করি পাকিস্তানকে বিশ্বাস করা যায় না। অপারেশন সিঁদুর চলছে। বিএসএফ আন্তর্জাতিক সীমান্তে প্রস্তুত এবং সতর্ক রয়েছে। সীমান্তে উচ্চ নজরদারি বজায় রাখার জন্য আমরা শক্তিশালী নজরদারি ব্যবস্থাপনা করছি।”

আইজি জানিয়েছেন তাঁরা প্রস্তাব রেখেছেন যে সাম্বা সেক্টরের একটি পোস্টের নাম অপারেশন সিঁদুর এবং অন্য দুটি পোস্টের নাম দুই শহিদের নামে নামাঙ্কিত করার জন্য। একই সঙ্গে জানা গিয়েছে, অপারেশন চলাকালীন নিরাপত্তাবাহিনীর কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই