লোকসভা ভোটে ‘একলা চলো’র সিদ্ধান্তেই অটল মায়াবতী

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: লোকসভা ভোটে সপা-কংগ্রেসের ভোট ব্যাঙ্কে ভাঙন ধরিয়ে বিজেপির সুবিধা করে দেওয়ার সিদ্ধান্তে অটলই রইলেন বহুজন সমাজ পার্টির সুপ্রিমো মায়াবতী। শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ফের একবার বসপার ‘একলা চলো’ নীতিতে অটল থাকার কথা জানিয়ে দিয়েছেন বহেনজি। সেই সঙ্গে এনডিএ কিংবা ইন্ডিয়া জোটে সামিল হওয়া নিয়ে ‘গুজবে’ কান না দেওয়ার জন্যও দলীয় সমর্থকদের অনুরোধ জানিয়েছেন।

এদিন সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) বহেনজি লিখেছেন, ‘দেশজুড়ে লোকসভা ভোটে একলা লড়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত বিএসপি। একলা লড়াইয়ের মতো ক্ষমতা রয়েছে দলের। সংবাদমাধ্যমের একাংশ গত কয়েকদিন ধরে বসপাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এতে সংবাদমাধ্যমের বিশ্বাসযোগ্যতাই নষ্ট হচ্ছে।’ শুধু এখানেই থামেননি বহেনজি। কংগ্রেস ও সপা জোটকেও নিশানা করেছেন। দলিতদের স্বঘোষিত মসিহা অভিযোগ করেছেন, ‘বসপা একা লড়ার সিদ্ধান্ত নেওয়ায় বিরোধী জোটের (পড়ুন সপা-কংগ্রেস) নেতাদের রাতের ঘুম উবে গিয়েছে। তাই বসপা জোটে সামিল হচ্ছে বলে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন।’

সূত্রের খবর, ইতিমধ্যেই বেশ কয়েক দফায় বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন বহেনজি। মুসলিম অধ্যুষিত কেন্দ্র হিসাবে পরিচিত রামপুর, আজমগড়, আমরোহায় সপা-কংগ্রেস প্রাথীদের হাতে দাপুটে সংখ্যালঘু নেতাদের প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছেন। মুসলিম ও যাদব ভোটে ভাগ বসাতে প্রার্থী তালিকায় দুই সম্প্রদায়ের একাধিক নেতাকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে উত্তরপ্রদেশে একলা চলোর পথে হাঁটলেও অন্যান্য রাজ্যে স্থানীয় দলগুলির সঙ্গে আসন সমঝোতার পথে হাঁটবেন কিনা, তা স্পষ্ট করেননি বহেনজি।

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

‘বোলাররা এবার নিশ্চিন্তে ঘুমাবে’, উইলিয়ামসনের অবসর নিয়ে আবেগঘন পোস্ট শচিনের

বিশ্বকাপে বেনজির ঘটনা, চোটের কারণে ম্যাচ রেফারি বদল

শ্রীরামপুরের শ্বশুর বাড়িতে নেই সুমিত, দাবি শাশুড়ির

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান সহ একাধিক কাউন্সিলরের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ তুলে পোস্টার

বজ্রবিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হল সতর্কতা

চাটনি-রুটি খেয়ে কেটেছে দিন, ২০ বছর জন্মভিটেয় পা রাখেননি ‘পঞ্চায়েত’ এর ‘প্রধানজি’