দিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, ধ্বংসস্তুপে আটকে অনেক পড়ুয়া

ভরদুপুরে দিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল ভবন। একাধিক মানুষের আটকে পড়ার আশঙ্কা রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভরদুপুরে দিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল ভবন। একাধিক মানুষের আটকে পড়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই উদ্ধার অভিযান শুরু হয়েছে। আপাতত দুইজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টা নাগাদ দক্ষিণ-পশ্চিম দিল্লির সত্য নিকেতন নামে একটি আবাসনে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে ১২টি দমকলের ইঞ্জিন। জোরকদমে উদ্ধার অভিযান শুরু করেছে। ঘটনার কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গিয়েছে, বিল্ডিং ধসে পড়ার কয়েক মুহূর্তের মধ্যেই এলাকা ধুলোময় হয়ে যায়। তা দেখেই বিপুল সংখ্যক মানুষ ছুটে আসেন।

স্থানীয়রাও উদ্ধারকাজে হাত লাগাচ্ছে। তবে এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ধ্বংসস্তূপের মধ্যে অনেকেই আটকে পড়েছেন বলে অনুমান। জীবিতদের উদ্ধারে সন্ধান চলছে। জানা গিয়েছে, এই ভবনটি প্রকৃতপক্ষে একটি পেয়িং গেস্টহাউস। এলাকাটি দিল্লি বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসের কাছে অবস্থিত. আশপাশে বেশ কয়েকটি কলেজ রয়েছে। সেই কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা মুলত এখানে থাকেন বলে জানা গিয়েছে। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ধসের সময় ভবনের ভিতরে অন্তত ৫০ জন শিক্ষার্থী ছিলেন। তারাও ধ্বংসস্তূপে আটকে পড়তে পারে। একটি উদ্বেগজনক দৃশ্যে দেখা গিয়েছে, একজন ব্যক্তি একটি কংক্রিটের স্ল্যাবের নিচে আটকে পড়ে গিয়েছেন, বেশ কয়েকজন সেটি তোলার জন্য প্রাণপণ চেষ্টা করছেন।

এর আগেও ২০২২ সালের এপ্রিলে সত্য নিকেতনে একই ধরনের একটি ভবন ধসের ঘটনা ঘটেছিল। এর ঠিক চার বছর পর আবারও ঠিক একই ঘটনা ঘটল। যেখানে একটি নির্মাণাধীন চারতলা ভবন ধসে দুই শ্রমিক নিহত এবং আরও চারজন আহত হয়েছিলেন। জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী, দমকল বাহিনী এবং দিল্লি পুলিশের সমন্বয়ে একটি দল তিন ঘণ্টারও বেশি সময় উদ্ধার অভিযান চালিয়ে ধ্বংসস্তূপ থেকে ছয়জন শ্রমিককে উদ্ধার করেছিল।

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি

কাজের খোঁজে ওড়িশায় পা রাখতেই অপহরণ! মুক্তিপণ চেয়ে ফোন, গ্রেফতার ২

‘দেশবিরোধী স্লোগান লিখলেই কড়া ব্যবস্থা নেবে পুলিশ’, যাদবপুরে দাঁড়িয়ে হুঁশিয়ারি শমীক ভট্টাচার্যের

১০ কেজি ওজন কমিয়ে গান্ধিজির রূপে মনোজ বাজপেয়ী, প্রথম ঝলকেই বাজিমাত

‘স্বামী অসুস্থ’ বলে ডেকে নির্জন বাংলোয় মহিলাকে গণধর্ষণের অভিযোগ, কোথায় ঘটল?

সাউথ সিটি, অ্যাক্রোপলিস, সিটি সেন্টার-সহ কলকাতার ৪ বড় শপিং মলে খাদ্য দফতরের হানা

জম্মু-কাশ্মীর ও লাদাখকে মানচিত্রে রাখতেই হবে, রাষ্ট্রসঙ্ঘকে সতর্ক করল ভারত

বাসুদেবপুরে ছাত্রীর রহস্যমৃত্যু, ইংরেজি শিক্ষকের পর এবার পুলিশের জালে তৃণমূল নেতা

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

দিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, ধ্বংসস্তুপে আটকে অনেক পড়ুয়া

তিলকের সঙ্গে তুমুল ঝামেলায় জড়ালেন বৈভব! ভাইরাল ভিডিও, ঠিক কি ঘটেছিল মাঠে?

৩ কোটি টাকা ঋণ নিয়েও মেটাননি! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের সম্পত্তি বাজেয়াপ্ত করল ব্যাঙ্ক