ব্যাটারি ফেটে বিস্ফোরণ, ঘৃতাহুতি দিয়েছিল স্মার্ট ফোন, অন্ধ্রে অগ্নিদগ্ধ বাস কাণ্ডে উঠে এল নয়া তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধি: বেঙ্গালুরু-হায়দরাবাদ NH ৪৪-এ ভয়াবহ দুর্ঘটনা দিয়ে শুরু হয়েছিল। শুক্রবার ভোরে কালের্বরম ট্রাভেলসের একটি ভলভো বাসে আচমকাই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় সেই বাস। বাসের ১৫ জন যাত্রীকে উদ্ধার করা গেলেও ২০ জনের মৃত্যু হয়। শনিবার অন্ধ্রপ্রদেশ পুলিশ জানিয়েছে যে কুর্নুল জেলায় একটি বাইকের সঙ্গে ধাক্কা খেয়ে বাসের দুটি ১২ কেভি ব্যাটারি বিস্ফারিত হয়। তবে প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, বাসে অনেকগুলি স্মার্টফোন নিয়ে যাওয়া হয়েছিল। ফলে আগুনে ঘৃতাহুতি দেয় সেগুলি।

শুক্রবার দুর্ঘটনার আগে সিসিটিভি ফুটেজে ধরা পড়েছিল একটি বাইকের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। বাইকটি বাসের চাকায় তলায় চাপা পড়ে।  তারপরেই বাইকের জ্বালানি ট্যাঙ্ক ফেটে যায় এবং আগুন ধরে যায়। বাসের ১৯ যাত্রী এবং বাইক আরোহী সহ মোট ২০ জনের মৃত্যু হয়।ফরেনসিক বিশেষজ্ঞদের মতে, হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী বেসরকারি স্লিপার বাসটিতে প্রায় ৪৬ লক্ষ টাকা মূল্যের ২৩৪টি স্মার্টফোন ছিল। একজন ব্যবসায়ী সেগুলি নিয়ে যাচ্ছিলেন। আধিকারিকরা জানিয়েছেন, আগুন লাগার পর ডিভাইসের ভেতরে থাকা লিথিয়াম-আয়ন ব্যাটারি সম্ভবত বিস্ফোরিত হয়েছিল। ফলের যাত্রীদের কেবিনে আগুন ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগেনি।

প্রাথমিক তদন্তে বাসের সামনের দিকে জ্বালানি লিকেজ থাকার কথা বলা হয়েছে। বাইকটি গাড়ির নিচে আটকে যাওয়ার পরে এর ফলেই আগুন ধরে গিয়েছিল। দমকলকর্তারা আরও জানান, তাপে বাসের অ্যালুমিনিয়ামের মেঝে গলে যায়। এর ফলে ধ্বংসযজ্ঞ বেশি হয়। অন্ধ্রপ্রদেশ ফায়ার সার্ভিসেস এবং ফরেনসিক বিভাগের বিশেষজ্ঞরা একটি প্রতিবেদন জমা দিয়েছেন যা নিশ্চিত করে যে স্মার্টফোনের চালান এবং বাসের ব্যাটারি আগুন ছড়িয়ে পড়াকে ত্বরান্বিত করেছিল।

তবে, কুর্নুল রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) অফ পুলিশ কোয়া প্রবীণ জানিয়েছেন যে, বাসে থাকা দুটি ১২ কেভি ব্যাটারিই আগুনের কারণ, স্মার্টফোনের চালান নয়। তিনি দাবি করেছেন স্মার্টফোন বেশিরভাগই অক্ষত ছিল। পুড়ে যাওয়া মৃতদেহগুলির ডিএনএ মিলিয়ে দেখা হচ্ছে পরিচয়।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে