Jammu And Kashmir: ৩৯ জন জওয়ানকে নিয়ে নদীতে পড়ল বাস, হত ছয়

ঘটনায় আহত ২০, ১০জনের আঘাত গুরুতর

Share:

নিজস্ব প্রতিনিধি, জম্মু: জম্মু-কাশ্মীরের একটি নদীতে পড়ে গেল নিরাপত্তারক্ষীদের একটি বাস। বাসে ছিলেন ৩৯ জন জওয়ান।  ঘটনায় হত ছয় জওয়ান। স্থানীয় প্রশাসন সূত্রে পাওয়া  খবরে জানা গিয়েছে, বাসটি চন্দনওয়াড়ি থেকে পহেলগাম যাচ্ছিল। বাঁক নেওয়ার সময় আচমকাই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটি সোজা গিয়ে নদীতে পড়ে। দুর্ঘটনার খবর পাওয়ার পরে পরে ঘটনাস্থলে পৌঁছে যায় উদ্ধারকারী দল। শুরু হয়েছে উদ্ধারকাজ।

ভারত-তিব্বত সীমান্তরক্ষী বাহিনীর এক পদস্থকর্তা দুর্ঘটনার খবর দিতে গিয়ে জানিয়েছেন, ৩৯ নিরাপত্তারক্ষীকে (৩৭জন ভারত-তিব্বত সীমান্তরক্ষী বাহিনীর এবং দুইজন জম্মু-কাশ্মীর পুলিশ) নিয়ে যাওয়া একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে গিয়ে পড়ে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে বাসের ব্রেক বিকল হওয়ার কারণেই এই দুর্ঘটনা। খবর পাওয়ার পরে পরে ঘটনাস্থলে পৌঁছে যায় উদ্ধারকারী দল।  দুর্ঘটনায় ছয় জওয়ান প্রাণ হারিয়েছেন। ভারত- তিব্বত সীমান্তরক্ষা বাহিনীর ১০ জওয়ান গুরুতর আহত হয়েছেন। এলাকায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে। আহতদের যাতে দ্রুত চিকিৎসা পরিষেবা শুরু করা যায় তার জন্য নিকটবর্তী হাসপাতালকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। 

সেনা সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, অমরনাথ যাত্রার নিরাপত্তার দায়িত্বে ছিলেন এই জওয়ানরা।এদিন তাদের দায়িত্ব নেওয়ার কথা ছিল। সকালে সেনা ছাউনি থেকে জওয়ানদের নিয়ে  বাসটি রওনা দেয়। পহেলগাম থেকে কিছুটা দূরে ব্রেক খারাপ হওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাস পাহাড়ি রাস্তা থেকে সোজা নদীতে গিয়ে পড়ে।  মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। 

 

নিরাপত্তায় জোর, চন্দননগর পুলিশের হাতে এল অত্যাধুনিক চেতক ও ব্রাভো পেট্রোলিং যান

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?

ছোটজাত, সুইপার বলে অপমান! দলিত দম্পতির নির্যাতনের অভিযোগে তোলপাড় মালদহ

উত্তরবঙ্গবাসীর জন্য সুখবর, বাগডোগরায় গড়ে উঠবে এইমস, আশ্বাস প্রতিমন্ত্রীর

নিজে হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

বঙ্গে শুরু জনগণনা, কীভাবে করবেন সেলফ এনুমারেশনের ফর্মপূরণ? এই ভুল থেকে সাবধান

‘স্কুল ছুট রুখতে মিড ডে মিল নিয়ে বড় পদক্ষেপ’, ইসকন থেকে জানালেন মুখ্যমন্ত্রী

পৈত্রিক সম্পত্তি নিয়ে অশান্তি, ভাইকে কুপিয়ে ‘খুনের’ অভিযোগ দাদার বিরুদ্ধে!

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

কার রেশন কার্ড থাকবে, কার বাতিল হবে? জানুন সরকারের নতুন নিয়ম

‘সঠিক পরিষেবা দেওয়াই আমার মূল লক্ষ্য’, হঠাৎ করে পুরুলিয়ায় খাদ্য শস্যের গোডাউন পরিদর্শন