অভিভাবক-পড়ুয়াদের হুমকি দিচ্ছে বাইজু’স, অভিযোগ শিশু অধিকার কমিশনের

করোনার প্রকোপের সময়েই ঘরবন্দি পড়ুয়াদের অনলাইন পাঠদানের ব্যবসা শুরু করেছিল বাইজুস।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অনলাইন পাঠদান সংস্থা বাইজুসের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছে জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন (এনসিপিসিআর)। সংস্থার চেয়ারপার্সন প্রিয়ঙ্ক কানুনগো অভিযোগ করেছেন, ‘প্রথমে অভিভাবক ও পড়ুয়াদের ফোন নম্বর কিনে নিচ্ছে বাইজুস। তার পরে ফোনে হুমকি দেওয়া হচ্ছে, সংস্থার অনলাইন কোর্স না কিনলে ভবিষ্যত শেষ করে দেওয়া হবে।’ ইতিমধ্যেই ওই মারাত্মক অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে জানিয়ে এনসিপিসিআর চেয়ারপার্সন হুমকি দিয়েছেন, ‘প্রয়োজনে বাইজুসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে সুপারিশ করা হবে।’

করোনার প্রকোপের সময়েই ঘরবন্দি পড়ুয়াদের অনলাইন পাঠদানের ব্যবসা শুরু করেছিল বাইজুস। কয়েক মাসের মধ্যেই সংস্থার অনলাইন পাঠদান কর্মসূচি পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। কিন্তু করোনার বিধি-নিষেধ কাটিয়ে ফের স্কুলমুখো হয়েছে পড়ুয়ারা। ফলে অনেকেইও বাইজুসের অনলাইন কোর্স থেকে সরে এসেছে। আর তাতেই কার্যত বিপাকে পড়ে গিয়েছে দক্ষিণ ভারতীয় সংস্থাটি। ব্যবসা টিঁকিয়ে রাখতে অনৈতিক রাস্তায় হাঁটার অভিযোগ উঠেছে বাইজুসের সিইও বাইজু রবীন্দ্রনের বিরুদ্ধে। গত সপ্তাহেই তাঁকে সমন করেছিল জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন। আগামী ২৩ ডিসেম্বর হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমে অনলাইনে পাঠদানের নামে বাইজু’স-এর অনৈতিক ব্যবসা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে দাবি করা হয়, বহু অভিভাবক ও পড়ুয়াকে হুমকি দিয়ে অনলাইন কোর্স কিনতে বাধ্য করে চলেছে বাইজু’সের বিপণন টিম। সংস্থার অনলাইন কোর্স না কিনলে পড়ুয়াদের ভবিষ্যত নষ্ট করে দেওয়া হবে বলেও হুমকি দিচ্ছে। সংবাদমাধ্যমের ওই রিপোর্টের পড়েই নড়েচড়ে বসে জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন।  

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের