ফের এক হাজারের বেশি কর্মীকে ছঁটাইয়ের নোটিশ ধরাল বাইজু’স

২০১৫ সালে অনলাইন শিক্ষা বিপননের লক্ষ্য নিয়ে শুরু হয়েছিল এডটেক সংস্থা বাইজু’সের পথ চলা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আর্থিক মন্দার অজুহাতে ফের এক হাজার কর্মীকে চাকরি থেকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিল অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান বাইজু’স। সংস্থার ডিজাইন, ইঞ্জিনিয়ারিং ও প্রোডাকশন বিভাগের কর্মীরাই মূলত কাজ হারিয়েছেন। তার মধ্যে সবচেয়ে বেশি চাকরি হারিয়েছেন ইঞ্জিনিয়ারিং বিভাগের সঙ্গে জড়িত কর্মীরা। ওই বিভাগের প্রায় ৩০০ কর্মী কাজ হারিয়েছেন। চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে লাভের মুখ দেখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থার এক আধিকারিক জানিয়েছেন।

আট বছর আগে ২০১৫ সালে অনলাইন শিক্ষা বিপননের লক্ষ্য নিয়ে শুরু হয়েছিল এডটেক সংস্থা বাইজু’সের পথ চলা। ২০২০ সালে করোনার প্রকোপের সময়ে সংস্থার ব্যবসা লাফিয়ে বেড়েছিল। সাত বছরেই বিশ্বের সবচেয়ে দামি এড টেকের তকমা পেয়েছে সংস্থাটি। সংস্থার নিট মূল্য দাঁড়িয়েছে ২২ বিলিয়ন ডলারে। যদিও গত কয়েক মাস ধরেই বিতর্কে জড়িয়েছে দক্ষিণ ভারতের সংস্থাটি। গত অক্টোবরে সংস্থা থেকে প্রায় আড়াই হাজার কর্মী ছাঁটাই করা হয়েছিল। তার ছয় মাসের মধ্যে ফের এক হাজার কর্মীকে ছাঁটাইয়ের পথে হাঁটলেন সংস্থার পরিচালকরা।

সম্প্রতি জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ব্যবসার জন্য পড়ুয়া ও অভিভাবকদের হুমকি দিচ্ছেন বাইজু’সের আধিকারিক ও বিপনন বিভাগের সঙ্গে জড়িত কর্মীরা। সংস্থার কাছ থেকে অনলাইন শিক্ষার কোর্স না কিনলে পড়ুয়াদের ভবিষ্যত নষ্ট করে দেওয়া হবে বলে সংস্থাটি হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছিলেন জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো। যদিও পড়ুয়া ও অভিভাবকদের হুমকি দিয়ে ব্যবসা করার অভিযোগ অস্বীকার করেছেন বাইজু’সের প্রতিষ্ঠাতা বাইজু রবীন্দ্রন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের