মহারাষ্ট্রের দুই কেন্দ্রে উপনির্বাচন, কাল ভোট মেঘালয়-নাগাল্যান্ডে

ভোট মিটলে প্রকাশিত হবে বুথফেরত সমীক্ষার ফল

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এক রাজ্যে চলছে দুই বিধানসভা আসনে উপনির্বাচন। আর সোমবার ভারতের দুই পার্বত্য রাজ্যের বিধানসভা নির্বাচন। রবিবার মহারাষ্ট্রের দুই বিধানসভা কেন্দ্র চিনছাওয়াদ এবং কসবায় চলছে উপনির্বাচন। দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের গুরুত্ব অন্যত্র। শিবসেনার প্রতীক নিয়ে সম্প্রতি শিন্ডে এবং উদ্ধব গোষ্ঠীর মধ্যে চলে লড়াই। নির্বাচন কমিশন জানিয়ে দেয়, শিন্ডেই শিবির আসল শিবসেনা। তারাই তীর ধনুক প্রতীক ব্যবহারের অধিকারী। কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় উদ্ধব শিবির। তাদের আশা ছিল, রায় তাদের পক্ষে যাবে। শীর্ষ আদালতের রায় যায় উদ্ধব শিবিরের পক্ষে। তবে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, মহারাষ্ট্রের আসন্ন দুই বিধানসভা নির্বাচনে শিবসেনা তাদের প্রতীক ব্যবহারের সুযোগ পাবে।

অন্যদিকে, কাল ভোট নাগাল্যান্ড ও মেঘালয়ে। ভারতের এই দুই সীমান্তবর্তী রাজ্যে ভোটপর্ব নির্বিঘ্নে করতে কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। নাগাল্যান্ডের মন জেলার দিকে বিশেষভাবে নজর থাকবে। এই মন জেলায় সম্প্রতি তেতে ওঠে। কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনী নির্বিচারে গুলি চালায়। প্রাণ হারান বেশ কয়েকজন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফার দাবি ওঠে। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী ইস্তফা দিতে অস্বীকার করেন। সেই নাগাল্যান্ডবাসী আগামীকাল তাদের নাগরিক অধিকার প্রয়োগ করতে চলেছেন। 

কাল ভোট মেঘালয়েও। বিধানসভার মোট আসন ৬০। ভোট শুরু হবে সকাল সাতটা থেকে। চলবে বিকেল ৪টে পর্যন্ত। ভোটপর্ব মিটলে প্রকাশিত হবে বুথফেরত সমীক্ষা। কাল দুই পার্বত্য রাজ্যের ভোটের দিকে যেমন নজর থাকবে দেশবাসীর। নজর থাকবে বুথফেরত সমীক্ষার ফলাফলের দিকেও। 

 

শাহরুখ, সলমানের সিনেমাকে পিছনে ফেলে ভারতে বিপুল আয় ‘স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে’র

নৌসেনা-বায়ুসেনায় বড় রদবদল, নতুন দায়িত্বে কারা?

ভারতীয় শিবিরে বড় ধাক্কা! শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেলেন বুমরাহ, বদলে আসছেন কে?

গ্লাসগোর রেস্তরাঁ-র ন্যাপকিনে ভারতের বিকৃত মানচিত্র! ক্ষোভপ্রকাশ করলেন বক্সার লাভলিনা

মাথা ন্যাড়া! সাদা পোশাকে হাটছেন মাহিকার সঙ্গে, হঠাৎ কি হল হার্দিকের

বেয়াইয়ের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক মায়াবতীর, দল থেকে বহিস্কার ভাইপোর শ্বশুরকে

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

পিলখানায় মিলল জইশ জঙ্গি হামিমের গোপন ডেরা, প্রিন্টিং দোকানের আড়ালে কী চলত?

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

বিনা ট্রেড লাইসেন্সেই চলছিল টুলু মণ্ডলের ব্যবসা? পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

রবিবারের ছুটিতে বাধা ভারী বৃষ্টি! একাধিক জেলায় তুমুল বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের হোস্টেলে সমকামিতার অভিযোগে দুজন আটক

যেখান থেকে হামলা হবে, সেখানেই যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

সব্জির দাম আকাশছোঁয়া, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বাজারে বাজারে অভিযান ইবি’র