৪০ দিন বাদে কাটল জট, মঙ্গলবারই শিন্ডে মন্ত্রিসভার সম্প্রসারণ

মন্ত্রিসভায় আসতে পারেন বিজেপির রাজ্য সভাপতি চন্দ্রকান্ত পাতিল, বিক্ষুব্ধ শিবসেনা বিধায়ক দীপক কেসরকাররা।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: অবশেষে জটিলতার অবসান। আগামিকাল মঙ্গলবার সম্প্রসারিত হচ্ছে মহারাষ্ট্র মন্ত্রিসভা (Maharastra Cabinet)। সকাল এগারোটার সময়ে রাজভবনে (Raj Bhawan)  নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল ভগ‍ৎ সিং কোশিয়ারি (Governor Bhagat Singh Koshiyari)। সূত্রের খবর, মন্ত্রিসভার প্রথম সম্প্রসারণে বিজেপি (BJP) ও শিবসেনার বিক্ষুব্ধ (Shiv Sena Rebel) গোষ্ঠীর পক্ষ থেকে মোট ১২ জন ঠাঁই পেতে পারেন। মন্ত্রিসভায় আসতে পারেন বিজেপির রাজ্য সভাপতি চন্দ্রকান্ত পাতিল, বিক্ষুব্ধ শিবসেনা বিধায়ক দীপক কেসরকাররা।

গত ৩০ জুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন বিক্ষুদ্ধ শিবসেনা একনাথ শিন্ডে (Eknath Shinde)। তাঁর সঙ্গে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন বিজেপি (BJP) নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস (Devendra Fadnavis)। কিন্তু তার পরে আর নতুন করে কোনও মন্ত্রী শপথ নেননি। মূলত দুজনেই ৪০টির বেশি দফতর সামলাচ্ছিলেন। যার ফলে বিভিন্ন দফতরের কাজকর্মে অস্থিরতা তৈরি হয়েছে। কয়েক হাজার ফাইল আটকে রয়েছে। এমনকী রাজ্যে সাম্প্রতিক বন্যার সময়ে ত্রাণকার্য চালাতে গিয়েও একাধিক সমস্যার মুখোমুখি হয়েছিলেন আধিকারিকরা।

সূত্রের খবর, মন্ত্রিসভায় কোন দলের কতজন থাকবেন এবং কোন দফতর কাদের দখলে যাবে তা নিয়ে বিজেপি নেতৃত্বের সঙ্গে চরম মতানৈক্য ঘটেছিল মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের। বিজেপি ২৮টি মন্ত্রীপদ চাইলেও তা দিতে নারাজ তিনি। বরং জোট সঙ্গীর জন্য বড়জোড় ২৩টি মন্ত্রীপদ ছাড়তে রাজি শিন্ডে। তাছাড়া অর্থ ও স্বরাষ্ট্রের মতো যে কোনও একটি গুরুত্বপূর্ণ দফতর বিজেপিকে ছাড়তে রাজি তিনি। যদিও বিজেপি দুটি দফতরই চাইছিল।

তীব্র আর্থিক সংকটে রোনাল্ডো ক্লাব, আটকে গেল খেলোয়াড়দের বেতন

১৪ বছরে একই পরিবারের চার সদস্যকে ‘ঠান্ডা মাথায়’ খুন করল হাতি, কোথায় ঘটল ভয়ঙ্কর ঘটনা?

ইরান-আমেরিকার যুদ্ধের জেরে ভারতীয় শেয়ার বাজারে সর্বনাশ! মুহূর্তে গায়েব ৩ লক্ষ কোটি টাকা

মেট্রোয় কেজি, কেজি রুপো পাচার! ব্যাগ স্ক্যান করতেই নিরাপত্তারক্ষীদের চক্ষু চড়কগাছ

‘ভাল তৃণমূল’ হয়েও আতঙ্কে অনুব্রত, আগাম জামিনের জন্য ছুটলেন কলকাতা হাইকোর্টে

জি রাম জি প্রকল্পে বাংলায় আরও ৫০দিন বাড়তি কাজ, ঘোষণা শিবরাজের

বারুইপুর কাণ্ডে ৩ অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণে পুলিশ ও ফরেনসিক দল

অপেক্ষার অবসান! বাংলার ১ লক্ষ আবাসের টাকা দিল কেন্দ্র, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

মহিলা IAS অফিসারের পরিচয় দিয়ে বিয়ে, তারপর ঘটল চাঞ্চল্যকর ঘটনা

ওসিকে বাবা-মা তুলে গালিগালাজ, বিপাকে হুমায়ুন কবীর

বর্ষাকালের ‘অজুহাত’ দেখিয়ে ব্রিগেডে শহিদ সমাবেশের প্রস্তাবে না মমতাপন্থী তৃণমূলের