‘গ্রেফতার হলেও ইস্তফা দেবেন না’, কেজরিকে আর্জি আপ বিধায়কদের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় দুই সতীর্থ মণীশ শিসোদিয়া ও সঞ্জয় সিংয়ের মতো তাঁকেও ইডি গ্রেফতার করতে পারে বলে শঙ্কা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। তিনি গ্রেফতার হলে তাঁর বিকল্প কে হবেন, তা ঠিক করতেই সোমবার দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেছিলেন আম আদমি পার্টির সুপ্রিমো। আর ওই বৈঠকেই আপ বিধায়করা কেজরিওয়ালকে হাতজোড় করে আর্জি জানিয়েছেন, ‘ইডির হাতে গ্রেফতার হলেও তিনি যেন মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা না দেন। জেলে বসেই দিল্লি সরকার পরিচালনা করেন।’

দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গত ২ নভেম্বর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব করেছিল ইডি। যদিও সেই তলবে সাড়া দেননি আপ সুপ্রিমো। উল্টে ইডিকে চিঠি পাঠিয়ে তলবকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছিলেন। দিল্লির মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই অভিযোগ করেছেন, জিজ্ঞাসাবাদের নামে ডেকে তাঁকে জেলে পোরার ফন্দি আঁটছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আচমকাই যদি তাঁকে গ্রেফতার করা হয়, তাহলে দলের রণকৌশল কী হবে, কে দিল্লির মুখ্যমন্ত্রীর কার্যভার চালাবেন তা নিয়ে আলোচনা করতেই দলের বিধায়কদের সঙ্গে এদিন সন্ধ্যায় বৈঠকে বসেছিলেন কেজরিওয়াল। বৈঠক শেষে দিল্লির দুই মন্ত্রী সৌরভ ভরদ্বাজ ও আতিশি সাংবাদিকদের জানান, ‘দলের সব বিধায়কই মুখ্যমন্ত্রীকে জানিয়ে দিয়েছেন, তিনি যদি গ্রেফতার হয়ে জেলে যান, তাহলে জেলে বসেই সরকার পরিচালনা করবেন। ইস্তফা দেওয়ার প্রশ্নই ওঠে না। মন্ত্রীরা জেলে গিয়েই তাঁর সঙ্গে শলাপরামর্শ করে প্রশাসনিক কাজকর্ম চালাবেন।’ দলীয় বিধায়কদের ওই আর্জির জবাবে কেজরি জানিয়েছেন, ‘দিল্লির কাউন্সিলর, পঞ্জাবের দলীয় বিধায়ক এবং মুখ্যমন্ত্রী ভাগবন্ত মানের সঙ্গে বৈঠক করার পরেই নিজের অবস্থান স্পষ্ট করবেন।

বক্স অফিসে দুর্দান্ত শুরু! প্রথম দিনেই ১১ কোটি টাকা আয় বরুণ ধাওয়ানের নতুন ছবি

কাজ দেওয়ার নামে প্রতারণা, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পলাতক প্রতারক, বিক্ষোভে উত্তাল ঘাটাল

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

‘রাজ্যে আরও ১০২টি নতুন অমৃত ভারত স্টেশন,’ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

‘রাজ্যে আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার’, আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

চটজলদি সকালের টিফিনের জন্য সহজ, সুস্বাদু ও পুষ্টিকর রেসিপি দেখে নিন

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

একদিনের ব্যবধানে ফের কত কমল সোনা ও রুপোর দাম ? জেনে নিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

৮১ বছর বয়সে প্রেমিকার ছেলের হাতে খুন হলিউডের জনপ্রিয় অভিনেতা

ডিমের একঘেয়েমি পদে ক্লান্ত, ট্রাই করুন ‘ডিমের বেগমতি’

আত্মসমর্পণের জন্য পটনা আদালতে ‘খান স্যার’