রাজীব গান্ধির খুনি নলিনীকে মুক্তি দিতে অস্বীকার মাদ্রাজ হাইকোর্টের

মাদ্রাজ হাইকোর্টে ধাক্কা খাওয়ার পরে মুক্তি চেয়ে রাজীবের দুই খুনি শীর্ষ আদালতের দ্বারস্থ হতে পারেন বলে জানা গিয়েছে।  

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: মাদ্রাজ হাইকোর্টে (Madras High Court) ফের ধাক্কা খেল রাজীব গান্ধির খুনি নলিনী শ্রীহরণ (Nalini Sriharan) ও রবিচন্দ্রন (Ravichandran)। শুক্রবার মাদ্রাজ হাইকোর্টের (Madras High Court) প্রধান বিচারপতি এম এন ভাণ্ডারি (Chief Justice M N Bhandari) ও বিচারপতি এন মালার (Justice N Mala) ডিভিশন বেঞ্চ দুই খুনির মুক্তির আর্জি খারিজ করে দিয়েছেন। বিচারপতিরা বলেছেন, ‘সুপ্রিম কোর্টের ((Supreme Court) যে অধিকার রয়েছে, হাইকোর্টের সেই অধিকার নেই।’

সম্প্রতি দেশের শীর্ষ আদালতের (Supreme Court) নির্দেশে দীর্ঘ তিন দশক বাদে জেল থেকে ছাড়া পেয়েছিলেন রাজীব হত্যা মামলায় সাজাপ্রাপ্ত এ জি পেরারিভালান (A G Perarivalan)। আর সতীর্থের সেই মুক্তিকে হাতিয়ার করে মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রীকে নৃশংসভাবে খুনে সাজা ভোগ করা নলিনী হরিহরণ ও রবিচন্দ্রন। দুজনেই এ বিষয়ে রাজ্যের রাজ্যপালের সঙ্গে আলোচনা না করে এবং সম্মতি না নিয়ে মুক্তি দেওয়ার আর্জি জানিয়েছিলেন।

২০১৮ সালের সেপ্টেম্বর মাসেই রাজীব গান্ধির হত্যাকাণ্ডে জড়িত সাত আসামিকে মুক্তি দেওয়ার জন্য রাজ্যপাল বানোয়ারিলাল পুরোহিতের কাছে বিশেষ সুপারিশ পাঠিয়েছিল পূর্বতন এআইডিএমকে সরকার। যদিও রাজ্য মন্ত্রিসভার ওই সুপারিশ নিয়ে কোনও উচ্চবাচ্য করেননি রাজ্যপাল। ফলে ওই সুপারিশ ঠাণ্ডাঘরেই পড়ে রয়েছে।

এদিন রাজীব গান্ধির দুই খুনির মুক্তির আর্জি খারিজ করতে গিয়ে মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি এম এন ভাণ্ডারি ও বিচারপতি এন মালা বলেছেন, ‘সংবিধানের ১৪২ নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টের (Supreme Court) বিশেষ এক্তিয়ার রয়েছে। কিন্তু হাইকোর্টের তেমন অধিকার নেই। তাই রাজ্যপালের অনুমতি ছাড়া সাজাপ্রাপ্ত কোনও আসামিকে মুক্তি দেওয়ার ক্ষমতা নেই হাইকোর্টের।’ এদিন মাদ্রাজ হাইকোর্টে (Madras High Court) ধাক্কা খাওয়ার পরে মুক্তি চেয়ে রাজীবের দুই খুনি শীর্ষ আদালতের দ্বারস্থ হতে পারেন বলে জানা গিয়েছে।  

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়