‘ক্যাপ্টেন স্মিত মচ্ছর বীর, ভারত গর্বিত’, ভারতীয় পাইলটের সাহসিকতার প্রশংসা মোদির

Share:

নিজস্ব প্রতিনিধি: দুবাই থেকে তেল আবিবগামী বিমান যাত্রার সময় মাঝ-আকাশে ককপিটের মধ্যেই হামলা চালানোর  অভিযোগ উঠেছে ভারতীয়  ক্যাপ্টেন স্মিত মচ্ছরের উপর। তাঁকে ছুরি দিয়ে কোপানোর  অভিযোগ উঠেছে তাঁর সহকারী পাইলটের বিরুদ্ধে। ইজরায়েলের দাবি, বিমানটিকে হাইজ্যাক করে বিল্ডিংয়ে হামলা চালানো বা মাটিতে আছড়ে ফেলে দুর্ঘটনা ঘটানোর প্ল্যান ছিল। তবে সেটাই রুখে দিয়েছেন ভারতের এই সাহসী পাইলট। সেই কাজের জন্য এবার স্মিত মচ্ছরকে ‘বীর’ আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেছেন তাঁর জন্য ভারত গর্বিত। শতাধিক মানুষের জীবন বাঁচাতে এবং একটি বড় বিপর্যয় এড়াতে সাহায্য করার জন্য পাইলটের সাহসিকতার প্রশংসা করে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। 

এক্স হ্যান্ডেলে মোদি লিখেছেন,  ‘ক্যাপ্টেন স্মিত মচ্ছর একজন বীর। মারাত্মক বিপদে ও গুরুতর আহত হওয়া সত্ত্বেও, তিনি অন্যদের জীবন বাঁচাতে অসীম সাহস ও অটল সংকল্পের পরিচয় দিয়েছেন। তাঁর বীরত্ব শত শত জীবন বাঁচাতে এবং একটি বড় বিপর্যয় এড়াতে সাহায্য করেছে।’ শুধু প্রধানমন্ত্রী নন ভারতীয়  ক্যাপ্টেন স্মিত মাচ্ছারে সাহসিকতার প্রশংসা করছে গোটা দেশ-বিদেশের মানুষ। ককপিটে হামলার পর সাহসিকতার স্মিতকে প্রকৃত ‘হিরো’ বলে তাঁর প্রশংসা করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু।  ভারতীয় পাইলট ক্যাপ্টেনকে কুর্নিশ’ জানিয়েছেন তিনি।  

ফ্লাইদুবাই নিশ্চিত করেছে যে, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেন গুরিয়ন বিমানবন্দরগামী ফ্লাইট FZ1073 একটি দুর্ঘটনার সম্মুখীন হওয়ার পর সৌদি আরবের তাবুকে নিরাপদে অবতরণ করেছে। জানা গিয়েছে এই ঘটনায় ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসার আহত হয়েছেন এবং তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  ফ্লাইট-ট্র্যাকিং ডেটা থেকে দেখা গিয়েছে, বিমানটি দুবাই থেকে  ওড়ার প্রায় আড়াই ঘণ্টা পর একটি জরুরি সতর্কতা বার্তা পাঠায়। এরপরে জর্ডান সীমান্তের কাছে একটি অনিয়মিত বাঁক নেওয়ার আগে, বিমানটি প্রায় এক মিনিটের মধ্যে প্রায় ৩৩,০০০ ফুট থেকে তীব্রভাবে ১৭,০০০ ফুটে নেমে আসে। 

 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার