ক্যাপ্টেন সুমিত কাপুরের নিহতের নেপথ্যে কারণ কী?‌ বারামতী বিমান দুর্ঘটনায় নয়া মোড়

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বারামতীতে অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়। আর ওই বিমানে নিহত পাঁচজনের মধ্যে ক্যাপ্টেন সুমিত কাপুরও ছিলেন। তবে তাঁর বন্ধুদের মতে, ওই বিমানটি সুমিতের চালানোর কথা ছিল না। তাঁরা দাবি করেছেন যে, তিনি অন্য একজন পাইলটের জন্য এই কাজ করেছিলেন। যিনি যানজটে আটকে পড়েছিলেন। দিল্লিতে তাঁর শেষকৃত্যের সময় তাঁর বন্ধুরা সংবাদমাধ্যমে বলেছিলেন যে, কয়েকদিন আগে হংকং থেকে ফিরে আসা সুমিত কাপুর, মর্মান্তিক ঘটনার মাত্র কয়েক ঘন্টা আগে অজিত পাওয়ারের সঙ্গে বারামতীতে বিমানটি চালানোর নির্দেশ পেয়েছিলেন।

এদিকে এই তথ্য সামনে আসতেই বারামতীতে অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনা নিয়ে নয়া মোড় উঠে এল। ভাগ্য বোধহয় একেই বলে। একজন বেঁচে গেলেন। আর একজন নির্দেশ পালন করতে গিয়ে নিহত হলেন। নির্বাচনী সমাবেশের জন্য ক্যাপ্টেন সুমিতকে মুম্বই থেকে তাঁর শহর বারামতীতে বিমানে করে যেতে হয়েছিল। সকাল ৮টার সময় সুমিত কাপুর দিল্লির কোম্পানি ভিএসআর ভেঞ্চারস পরিচালিত একটি লিয়ারজেট ৪৫–এ অজিত পাওয়ার এবং আরও তিনজনকে নিয়ে রওনা হন। সকাল ৮টা ৪৫ মিনিট নাগাদ বারামতী বিমানবন্দরে দ্বিতীয়বার নামার চেষ্টা করার সময় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় সুমিত কাপুর, তাঁর সহ–পাইলট ক্যাপ্টেন শাম্ভবী পাঠক, বিমান সেবিকা পিঙ্কি মালি এবং অজিত পাওয়ারের নিরাপত্তারক্ষী বিদিপ যাদব–সহ বিমানের পাঁচজনই নিহত হন।

অন্যদিকে এই ঘটনার পর এখন দুর্ঘটনার প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে যে দৃশ্যমানতা কম থাকায় অবতরণের সময় ‘‌পাইলটের ভুল ধারণা’‌ থাকতে পারে। কারিগরি ত্রুটিগুলিও তদন্ত করা হচ্ছে বলে সূত্রের খবর। যদিও এই কথা মানতে নারাজ ক্যাপ্টেন সুমিত কাপুরের বন্ধুরা। সুমিতের বন্ধুরা দাবি করেছিলেন যে। কাপুরের বিমান চালানোর ব্যাপক অভিজ্ঞতা ছিল এবং তাঁর ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। এখন পাইলটের বন্ধুরাও দুর্ঘটনার সঠিক তদন্তের দাবি করেছেন। আর তাঁর কথা স্মরণ করে তাঁর বন্ধুরা সুমিতকে ‘‌খুব দয়ালু’‌ ব্যক্তি হিসাবে বর্ণনা করেছেন। সুমিত যে কোনও কিছুর চেয়ে উড়তে বেশি ভালবাসত।

এছাড়া ক্যাপ্টেন সুমিত কাপুরের পরিবারের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, সুমিতের ছেলে এবং জামাই দুজনেই পাইলট। তাঁর ছেলে এবং মেয়ে দুজনেই বিবাহিত। সুমিতের গুরুগ্রামে বসবাসকারী এক ব্যবসায়ী ভাইও আছেন। সুমিত কাপুরের বন্ধু শচীন তানেজা জানিয়েছেন যে, তাঁর কব্জিতে পরা ব্রেসলেট দেখে তাঁর মৃতদেহ শনাক্ত করা হয়েছে। আর এক বন্ধু নরেশ তানেজা জানান, বিমান দুর্ঘটনার খবর শুনে কেউ বিশ্বাস করতে পারছিল না যে সুমিত কাপুর মারা গিয়েছেন। সুমিতের বন্ধু জিএস গ্রোভারের বক্তব্য, হংকং থেকে ফিরে আসার পর কাপুর তাঁর সঙ্গে দীর্ঘ সময় কথা বলেছেন এবং তাঁকে তাঁর স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছিলেন।

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা