গভীর রাতে মুম্বই-নাগপুর এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির মধ্যে সংঘর্ষ, নিহত ৬

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভয়াবহ দুর্ঘটনা ঘটল মুম্বই-নাগপুর এক্সপ্রেসওয়েতে। শুক্রবার গভীর রাতে মুম্বই থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে জালনা জেলার সমৃদ্ধি হাইওয়ের কাদওয়াঞ্চি গ্রামের কাছে আচমকাই দুই গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। আর তাতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ছয় জন। এছাড়াও চারজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতরা  স্থানীয়  হাসপাতালে ভর্তি।

সিসিটিভি ফুটেজ দেখা জানা গিয়েছে, গভীর রাতে একটি সুইফট ডিজায়ার গাড়ি ভুল দিক থেকে হাইওয়েতে উঠে আসে। সঙ্গে সঙ্গে উল্টোদিক থেকে আসা একটি এর্টিগা  এসে পড়ায় দুটি গাড়ির  মধ্যে সংঘর্ষ হয়। প্রভাব এতটাই মারাত্মক ছিল যে এরটিগা গাড়িটি উড়ে গিয়ে হাইওয়েতে থাকা ব্যারিকেডের উপর গিয়ে পড়ে।  স্বাভাবিকভাবেই এই ঘটনার পর গাড়িতে থাকা যাত্রীরা ছিটকে পড়ে  যায়। আর তাতে প্রাণ হারান ছয় যাত্রী। নিহতদের পরিচয় এখন সামনে আসেনি। তাদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে।

দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যায়  জালনা থানার পুলিশ। গাড়িগুলি সরানোর জন্য একটি ক্রেন ব্যবহার করা হয়। কী করে এমন ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটল তা এখন জানা যায়নি। পুলিশ এই ঘটনা নিয়ে  তদন্ত শুরু করেছে। বলা বাহুল্য, মুম্বাই এবং রাজ্যের তৃতীয় বৃহত্তম শহর নাগপুরকে সংযুক্ত করে দেশের দীর্ঘতম গ্রিনফিল্ড সড়ক প্রকল্পগুলির মধ্যে একটি হল সমৃদ্ধি হাইওয়ে। সেখানে কি করে এমন ঘটনা ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন।

ফলতার পর এবার সালানপুর, তৃণমূল নেতাকে ‘হাফপ্যান্ট’ পরিয়ে রোড – শো পুলিশের

দেখতে হুবহু প্রধানমন্ত্রীর মতো! নবদ্বীপে ঝালমুড়ির ঠোঙা হাতে কে এই ব্যক্তি?

ইছামতি নদীর পাড়ে ১৩টি বেআইনি গেস্টহাউস ভেঙে ফেলার নির্দেশ টাকি পুরসভার

‘মোছা যাবে না ফুটেজ’, ভবানীপুর নিয়ে মমতার করা মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

মেসি কাণ্ডে অরূপের রক্ষাকবচ বহাল রাখল কলকাতা হাইকোর্ট

সকালের ব্যস্ততা এড়াতে রান্নার ঝামেলা শেষ! ঝটপট বানান এই সুস্বাদু নো কুক টিফিন

সব রান্নাতেই জিরের গুঁড়ো দিচ্ছেন? অজান্তেই শরীরে কী ক্ষতি বা লাভ হচ্ছে জানেন?

ফুটপাথ থেকে অপহরণ, ধর্ষণের পর নাবালিকাকে খুনের অভিযোগ উঠল ক্যাব চালকের বিরুদ্ধে

‘আগের সরকারকে উত্তর দিয়েছে জনগণ’, শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর

মমতাই সুপ্রিমো! দলের রাশ ধরে রাখতে তড়িঘড়ি কমিশনকে চিঠি দিল কালীঘাট তৃণমূল

‘বাবা আমাকে বাঁচাও’, লখনউ কোচিং সেন্টার অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যুর আগে শেষ ফোন তরুণীর

স্বপ্নপূরণ, হাতে ভারতীয় দলের জার্সি পেলেন বৈভব, কত নম্বর

গরমের দুপুরে তৃপ্তির স্বাদ, সহজে বানিয়ে নিন লাউ বোয়াল ঝোল

লিভ ইন পার্টনারকে নিয়ে বাবা-মা-বোনকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন তরুণীর