লিভ ইন পার্টনারকে নিয়ে বাবা-মা-বোনকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন তরুণীর

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়ানক ঘটনা বেঙ্গালুরুতে। লিভ ইন পার্টনারকে নিয়ে নিজের বাবা মা ও ছোট বোনকে হত্যার অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। এই ঘটনা সামনে আসার পরেই শিউরে উঠেছেন অনেকেই। নিজের বাবা-মা-বোনকে কেউ কীভাবে হত্যা করতে পারে তা ভেবেই উঠতে পারছেন না অনেকে। 

পুলিশ জানিয়েছে, বেঙ্গালুরুর একটি অ্যাপার্টমেন্ট থেকে সোমবার (২২ জুন) একই পরিবারের তিন সদস্যকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন সোমাসুন্দর (৫৫), তার স্ত্রী মুথুলক্ষ্মী (৪৮) এবং তাদের ছোট মেয়ে সুপ্রিয়া (২০)। অভিযোগ, উঠেছে তিনজনকেই কুড়ুল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ সন্দেহ করছে , এই হত্যাকাণ্ডগুলি মৃত দম্পতির বড় মেয়ে শ্বেতা এবং তার প্রেমিক কেনেথ ঘটিয়েছে। অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছে। প্রাথমিক তদন্ত অনুযায়ী জানা গিয়েছে, শ্বেতার বাবা-মা কেনেথের সঙ্গে মেয়ের সম্পর্ক মানতে নারাজ ছিলেন। পুলিশ সন্দেহ করছে যে বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক নিয়ে বিরোধিতার কারণেই হত্যাকাণ্ডগুলো ঘটে থাকতে পারে। তবে তদন্তকারীরা খতিয়ে দেখছেন যে, ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল কি না এবং শ্বেতা ও কেনেথ একসঙ্গে এই কাজ করেছে কি না। কে আর পুরম পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য ইস্ট পয়েন্ট হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের খুঁজে বের করতে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।

আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনা! আরামবাগে যাত্রীবাহী বাস উল্টে মৃত ২ মহিলা, আহত একাধিক

তদন্ত চলাকালীন আরও একটি তথ্য সামনে এসেছে। অভিযুক্ত শ্বেতার নামে প্রায় ৩০ লক্ষ টাকার ঋন  রয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, তরুণীর বাবা-মা এই মোটা অঙ্কের ঋন নিয়ে প্রায়ই তাঁকে প্রশ্ন করতেন। এই বিষয় নিয়েও তাদের বিরোধ লেগে ছিল। তদন্তকারীদের অনুমান সোমবার শ্বেতা ও কেনেথ ঘটনাস্থলে গিয়েছিলেন। সেই সময় বাড়িতে একা ছিলেন তরুণীর মা। শ্বেতা, কেনেথ এবং মুথুলক্ষ্মীর মধ্যে তর্কাতর্কি শুরু হয়। বচসার সময়ে মা মুথুলক্ষ্মীকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তারপর বাবা ও বোন বাড়িতে আসার পর তাদেরও একইভাবে হত্যা করা হয়। পলাতক শ্বেতা ও কেনেথকে খুঁজে বের করতে পুলিশ তল্লাশি শুরু করেছে।  এই ঘটনায় একজনকে  গ্রেফতার করা হয়েছে।  

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

দার্জিলিং স্টেশনে টয় ট্রেনের লোকো শেডে ভয়াবহ দুর্ঘটনা! কাঠের ছাদ ভেঙে আহত ৭ রেলকর্মী

মেলবোর্নের মডেলে কলকাতায় চলবে ট্রাম! অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক পরিবহণমন্ত্রীর

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে

মাংসে ছাতা, বিরিয়ানিতে বিষাক্ত রং, দুধে ভাসছে মাছি, হুগলি জুড়ে অভিযান খাদ্য দফতরের

মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে মৃত ১১

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

তল্লাশির নামে চলন্ত ট্রেনের প্যান্ট্রি কারে মহিলা যাত্রীকে গণধর্ষণ, অভিযুক্ত দুই পুলিশ কর্মী

টানা বৃষ্টির জেরে গোঘাটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, মন্দিরে আশ্রয় বৃদ্ধ দম্পতির

একজন পড়ুয়াকে নিয়ে চলছে সরকারি স্কুল! প্রতিদিন ক্লাসের পাশাপাশি দেওয়া হয় মিড-ডে মিলও

ইস্তাম্বুলের কাছে দুই জাহাজের ভয়াবহ সংঘর্ষ, নিখোঁজ ১০ নাবিক