লালকেল্লার সামনে ৩ ঘণ্টা পার্কিং, গাড়িতে ছিল ১ জন, CCTV ফুটেজে প্রকাশ

Share:

নিজস্ব প্রতিনিধি : ২৬/১১ -র স্মৃতি উসকে ১০/১১। দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনার সিসিটিভি ফুটেজ হাতে পেয়েছে পুলিশ। সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বিশ্লেষণ করা শুরু হয়েছে। বিস্ফোরণটি আত্মঘাতী হানা ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণ হওয়ার আগে লালকেল্লার সামনেই ওই গাড়িটি তিন ঘন্টা দাঁড়িয়ে ছিল। সেই গাড়িতে একজনকে দেখা গিয়েছে। বিস্ফোরণটি ৬.৫২ নাগাদ ঘটেছে বলে সিসিটিভি ফুটেজ সূত্রে খবর। গাড়িটির রুট জানতে ১০০-র বেশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। বিস্ফোরণে ব্যবহৃত গাড়ির মালিককে ইতিমধ্যে আটক করা হয়েছে। দেড় বছর আগে i-20 গাড়ি বিক্রি করে দিয়েছিলেন তিনি। এই বিস্ফোরণের নেপথ্যে জৈইশ ই মোহাম্মদ রয়েছে কিনা উঠছে প্রশ্ন।

সিসিটিভিতে দেখা গিয়েছে ৩ ঘন্টা ধরে লালকেল্লার সামনে দাঁড়িয়েছিল গাড়িটি। চালকের আসনে যে বসেছিল সে নীল এবং কালো রঙের একটি টি শার্ট পড়েছিল। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সামনে এসেছে সুইসাইড বম্বারের চেহারা। বিস্ফোরণে উড়ে যাওয়া গাড়ির স্টিয়ারিং ছিল সন্দেহভাজন ডঃ উমরের হাতে। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা সে। ওই গাড়িতে আর কেউ ছিল কিনা তা স্পষ্ট নয়। গাড়িটির রুট কোনদিকে ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে দরিয়াগঞ্জ পর্যন্ত তার রুট চিহ্নিত করা সম্ভব হয়েছে। গাড়িটি পার্কিংয়ে ঢুকতে ও বেরোতে দেখা গিয়েছে।

লাল কেল্লার কাছে শক্তিশালী বিস্ফোরণ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে রিপোর্ট দিয়েছেন অমিত শাহ। সোমবার রাতে দিল্লির পুলিশ কমিশনার সতীশ বোলচার সঙ্গে বিস্ফোরণ নিয়ে কথা বলার পর প্রধানমন্ত্রী কে এই বিষয়ে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও প্রকাশ্যে সেই নিয়ে মুখ খুলতে রাজি হননি স্বরাষ্ট্রমন্ত্রী। ভয়াবহ এই বিস্ফোরণের জেরে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গুরুতর জখম হয়েছেন ৩০ জন।

তারাপীঠ, কলকাতার পর রামপুরহাটেও হোটেলে আগুন, জনবহুল এলাকায় আতঙ্ক

জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী বাস, মৃত ১

তিন মাস পার! অন্নপূর্ণার টাকা পাওয়ায় স্বামীর সঙ্গে অশান্তি, চরম পদক্ষেপ গৃহবধূর

বুদ্ধ-জায়াকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, কেমন আছেন মীরা দেবী?

‘চোখের সামনে ছেলেকে মেরে ফেলল শ্বশুর বাড়ির লোক’, চাঞ্চল্যকর দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মায়ের

‘অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার

বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের অভিশপ্ত শিখা ইন হোটেলের মালিক

ফায়ার লাইসেন্স নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শহরের ছ’টি হোটেল বন্ধ করলেন পুরমন্ত্রী

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

‘যাদবপুরে ঢুকে রয়েছে টুকড়ে টুকড়ে গ্যাং,’ ভবানীপুরে বললেন মুখ্যমন্ত্রী

ঘূর্ণাবর্তের জেরে শনি রাত থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

১০০০ টাকা ভাড়া নিয়ে বচসা! যাত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ ভ্যানচালকের বিরুদ্ধে