দেশে করোনার JN.1 সাব ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা ১০৯, শীর্ষে গুজরাত

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বর্ষবিদায়ের লগ্নে দেশজুড়ে দাপট দেখাচ্ছে করোনার নয়া উপপ্রজাতি জেএন.১। মঙ্গলবার পর্যন্ত গোটা দেশে ১০৯ জনের শরীরে করোনার নয়া উপ প্রজাতি শনাক্ত করা হয়েছে। আক্রান্তের শীর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাত। ওই রাজ্যে ৩৬ জনের শরীরে মারণ ভাইরাস শনাক্ত হয়েছে।

গত ৮ ডিসেম্বর দেশে প্রথমবারের মতো করোনার নয়া উপ প্রজাতি (সাব ভ্যারিয়েন্ট) জেএন.১ শনাক্ত হয়েছিল। কেরলের এক ব্যক্তির শরীরে জেএন.১ শনাক্ত হয়েছিল। তার পর থেকে ক্রমশই আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। বুধবার স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ২৬ ডিসেম্বর মঙ্গলবার পর্যন্ত মোট ১০৯ জনের শরীরে জেএন.১ সাব ভ্যারিয়েন্টের সংক্রমণ শনাক্ত হয়েছে। তার মধ্যে ৩৬ জন গুজরাতের বাসিন্দা। বাকিদের মধ্যে ৩৪ জন কর্নাটকের, ১৪ জন গোয়া, ৯ জন মহারাষ্ট্রের, ছয়জন কেরলের বাসিন্দা। এছাড়া তামিলনাডু ও রাজস্থানের চার জন করে আক্রান্ত হয়েছেন। তেলঙ্গানায় দুজনের শরীরে করোনার নয়া উপ প্রজাতির সংক্রমণ ধরা পড়েছে। যদিও জেএন.১ সাব ভ্যারিয়েন্টে আক্রান্তদের অধিকাংশই বাড়িতে নিভৃতবাসে রয়েছেন।

এদিকে জেএন.১ সাব ভ্যারিয়েন্টের দাপট বাড়তেই আসরে নেমেছে ভ্যাকসিন নির্মাতা প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট। কোভিড ভ্যাকসিনের নির্মাতা সংস্থার পক্ষ থেকে জেএন.১ সাব ভ্যারিয়েন্ট প্রতিরোধী টিকা বাজারজাত করার জন্য ড্রাগ কন্ট্রোলের কাছে আবেদন জানানো হয়েছে। যদিও বিশেষজ্ঞ চিকি‍ৎসকরা জানিয়েছেন, জেএন.১ সাব ভ্যারিয়েন্ট নিয়ে অযথা উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। বুস্টার ডোজ নেওয়ারও প্রয়োজন নেই।

বিজেপিতে যোগ দিচ্ছেন দেব! সুকান্ত সাক্ষাতের পর বাড়ছে জল্পনা

ছেলের কাছে পড়াশোনা করে দশম শ্রেণির পরীক্ষায় সবাইকে চমকে দিলেন মূক-বধির মা

ভেঙে গেল শচিনের করা বিশ্বরেকর্ড, কে ইতিহাস গড়ল জানেন?

কলকাতা হাইকোর্টের নির্দেশে জট কাটল বাগবাজার সর্বজনীন দুর্গাপুজোর

ধারাবাহিকে ডেবিউ করতে চলেছেন কোয়েল, সাংসদ পদে ইতি টেনে নতুন ইনিংস নায়িকার

‘চন্দ্রনাথ রথকে খুন করেছে ভাইপো গ্যাং,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

হুমায়ুনের বাবরি মসজিদের পালটা রামমন্দির তৈরির প্রস্তাব! রেজিনগর উপনির্বাচনে বিজেপির প্রার্থী সেই শাখারভই

সল্টলেকে ফুটপাত দখলমুক্ত করতে সারপ্রাইজ ভিজিটে পুরমন্ত্রী অগ্নিমিত্রা

শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক-সহ সাতজনকে মৃত্যুদণ্ড দিল আদালত

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

তিন বছরের শিশুকে কামড়ে টেনে নিয়ে গেল কুকুর, CCTV-তে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য

‘নন্দীগ্রামে উপ নির্বাচনে কল্পনাতীত মার্জিনে জিতব’, হুঙ্কার মুখ্যমন্ত্রীর

সঙ্কটজনক জেলবন্দি ইমরান, অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চাইলেন ৭ প্রাক্তন অধিনায়ক