নিট কেলেঙ্কারি নিয়ে গুজরাতের সাত জায়গায় তল্লাশি সিবিআইয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি : নিট কেলেঙ্কারি নিয়ে বিজেপি শাসিত গুজরাতের সাত জায়গায় তল্লাশি চালাল সিবিআই। ইতিমধ্যে এই ঘটনায় বিহারের পটনা থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি বাংলা থেকেও এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

সিবিআই সূত্রে খবর, এদিন সকালে গুজরাতের চার জেলা, আনন্দ, খেদা, আবমেদাবাদ ও গোধরায় তল্লাশি অভিযান চালায় তদন্তকারীরা। এই চার জেলার সাতটি জেলায় তল্লাশি অভিযান চালানো হয়। নিট কেলেঙ্কারির তদন্ত শুরু করার পরই সিবিআই আধিকারিকদের প্রতিনিধি দল প্রথমে বিহার ও গুজরাতে যায়। এই দুই রাজ্যে প্রথম মামলা দায়ের করা হয়। উল্লেখ্য, গত ২৩ জুন সিবিআইয়ের তরফে প্রথম মামলা দায়ের করা হয়। গুজরাত ও বিহারের পাশাপাশি সিবিআইয়ের নজরে রয়েছে রাজস্থান। এখানে নিট কেলেঙ্কারি সংক্রান্ত তিনটি মামলা দায়ের করা হয়েছিল।

ইতিমধ্যে নিট কেলেঙ্কারিকাণ্ডে ঝাড়খণ্ডে হাজারিবাগের একটি স্কুলের প্রিন্সিপাল এহসানুল হক ও সহ প্রিন্সিপাল ইমতিয়াজ আলমকে গ্রেফতার করা হয়। পাশাপাশি একটি হিন্দি সংবাদপত্রের সাংবাদিক জামালউদ্দিন আনসারিকেও গ্রেফতার করা হয়। সাংবাদিকের বিরুদ্ধে স্কুলের অধ্যক্ষ ও সহ অধ্যক্ষকে সাহায্য করার অভিযোগ উঠেছে।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়