তাঁকে মিথ্যা মামলায় ফাঁসাতে চাপ দেওয়ায় আত্মঘাতী সিবিআই অফিসার, বিস্ফোরক সিসোদিয়া

তাঁকে মিথ্যা মামালায় ফাঁসানোর জন্য চাপ দেওয়ায় এক সিবিআই অফিসার আত্মঘাতী হয়েছেন বলে বিস্ফোরক দাবি করলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : ইডি-সিবিআই লেলিয়ে মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে বিজেপি। গেরুয়া বাহিনীর বিরুদ্ধে এই অভিযোগ তুলে দেশের প্রায় সব বিরোধী দলই একসুরে তোপ দেগে থাকে। এবার সেই অভিযোগ থেকে আরও একধাপ এগিয়ে তাঁকে মিথ্যা মামালায় ফাঁসানোর জন্য চাপ দেওয়ায় এক সিবিআই অফিসার আত্মঘাতী হয়েছেন বলে বিস্ফোরক দাবি করলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার।

সম্প্রতি সিসোদিয়ার বিরুদ্ধে দিল্লিতে মদের দোকানের লাইসেন্স বিলি নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ব্যাপারে সিবিআই তদন্ত শুরু করেছে। দিল্লির উপমুখ্যমন্ত্রীকে দীর্ঘক্ষণ জেরা করা হয়। তাঁর লকার ভেঙেও তল্লাশি চালানো হয়। সিসোদিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিবিআই। সেই এফআইআর যিনি দায়ের করেন, সিবিআইয়ের সেই অফিসার জীতেন্দ্র কুমার দু’দিন আগে আত্মঘাতী হন। এই ঘটনাকে হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে নতুন করে সুর চড়িয়েছেন সিসোদিয়া। তাঁর অভিযোগ, সিবিআইয়ের ডেপুটি লিগ্যাল অ্যাডভাইজার জীতেন্দ্র কুমারের উপর বিজেপির পক্ষ থেকে নিরন্তর চাপ দেওয়া হচ্ছিল। তিনি যেন মণীশকে মিথ্যা মামলায় জড়য়ে দেন। দিল্লির উপমুখ্যমন্ত্রীর দাবি, জীতেন্দ্র কুমার বুঝতে পেরেছিলেন আমার বিরুদ্ধে তোলা অভিযোগের কোনও সারবত্তা নেই। তাই তিনি এই কাজ করতে চাইছিলেন না। তবু ক্রমাগত চাপ আসতে থাকায় মানসিক যন্ত্রণায় তিনি আত্মঘাতী হন।

এই জীতেন্দ্রই সিসোদিয়ার বিরুদ্ধে মদের লাইসেন্স বিলি নিয়ে দুর্নীতির অভিযোগে এফআইআর দায়ের করেছিলেন। পরে তদন্ত চালাতে গিয়ে দেখেন, এটা পুরোটাই সাজানো। তাই এই কেস থেকে অব্যাহতি চাইছিলেন। কিন্তু তা না মেলায় আত্মহত্যা করেন। এমনটাই দাবি সিসোদিয়ার। দিল্লির উপমুখ্যমন্ত্রীর এই অভিযোগের অবশ্য কোনও জবাব মেলেনি গেরুয়া শিবির থেকে।

বারুইপুর-গাইঘাটার পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩