ব্যাঙ্ক প্রতারণার অভিযোগে জেট এয়ারওয়েজের কার্যালয়ে হানা সিবিআইয়ের

তল্লাশি চালানো হয়েছে সংস্থার প্রতিষ্ঠাতা নরেশ আগরওয়ালের বাড়িতেও।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ৫৩৮ কোটি টাকা ব্যাঙ্ক প্রতারণা মামলায় বেসরকারি বিমান পরিষেবা সংস্থা জেট এয়ারওয়েজের দিল্লি ও মুম্বইয়ের কার্যালয়ে তল্লাশি চালাল সিবিআই। পাশাপাশি সংস্থার প্রতিষ্ঠাতা নরেশ আগরওয়ালের বাড়িতেও চলে তল্লাশি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, শুক্রবার সকাল থেকে দিল্লি, মুম্বই সহ দেশের সাতটি জায়গায় একযোগে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে বেশ কিছু নথিপত্র উদ্ধার হয়েছে। তবে কী-কী নথিপত্র উদ্ধার হয়েছে, তা জানানো হয়নি।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, রাষ্ট্রায়ত্ত কানাড়া ব্যাঙ্ক থেকে ৫৩৮ কোটি টাকা ঋণ নিয়ে পরিশোধ করেননি জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা নরেশ আগরওয়াল। ব্যাঙ্কের পক্ষ থেকে সিবিআইয়ের কাছে অভিযোগ দায়ের করা হয়। ওই অভিযোগের ভিত্তিতে জেটের প্রাক্তন কর্ণধার নরেশ আগরওয়াল, তাঁর স্ত্রী অনিতা গোয়েল, বিমান সংস্থার প্রাক্তন পরিচালক গৌরাঙ্গ আনন্দ শেট্টি-সহ সংশ্লিষ্ট ব্যাঙ্কের বেশ কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আর্থিক সঙ্কটের কারণে ২০১৯ সালে এক সময়ে দেশের বৃহত্তম উড়ান সংস্থা জেট এয়ারওয়েজের বিমান পরিষেবা বন্ধ হয়ে যায়। ক্রমশই সংস্থার দেনার পরিমাণ পাহাড়প্রমাণ হতে থাকে। ২০২১ সালের জুন মাসে জেটের মালিকানার হাত বদল ঘটে। নরেশ আগরওয়ালের কাছ থেকে সংস্থা কিনে নেন দুবাই ভিত্তিক শিল্পপতি মুরারি লাল জালান ও ব্রিটেন ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান কালরক ক্যাপিটাল।

SIR নিয়ে স্বেচ্ছাচারিতা, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

দার্জিলিঙে ভূমিধস! হাসপাতালের ছাদে ভেঙে পড়ল পাহাড়ের একাংশ, গুরুতর জখম রোগীর পরিজন

ছাগল কেন ফুল গাছ খাবে? এই নিয়ে কাকার সঙ্গে সংঘর্ষে জড়াল ভাইপো, জখম দুজনেই

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের রক্ষাকবচ খারিজ করল কলকাতা হাইকোর্ট

কেন সাংসদ পদ বাতিল হবে না? সুদীপ-কাকলিদের কাছে দু’সপ্তাহের মধ্যে জবাব তলব অধ্যক্ষের

বিরল রোগে আক্রান্ত ২১ মাসের শ্রীজিতা, টিফিনের টাকা জমিয়ে ছোট্ট বোনের চিকিৎসার খরচ দিল বর্ষা

ইরানের ড্রোনকে শায়েস্তা করতে হরমুজে লেজার অস্ত্র মোতায়েন আমেরিকার

উল্টোডাঙা থেকে সেক্টর ফাইভ, যানজটে নাকাল শহরবাসী! সমাধানের পথ বাতলালেন দিলীপ ঘোষ

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

SIR নিয়ে জ্ঞানেশের কাছে জবাব চাইলেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাশোয়ান

খাকি উর্দি গায়ে বিজেপির কার্যালয় উদ্বোধন, ক্লোজ ওসি

অমর প্রেম, পরিবারের চাপেও গলেনি মন, একসঙ্গে থাকার সিদ্ধান্তে অনড় দুই তরুণী