প্রকাশিত হল CBSE-এর দ্বাদশ শ্রেণীর ফলাফল

পরীক্ষা শেষ হওয়ার ১ মাসের মধ্যেই দ্বাদশ শ্রেণীর ফলাফল ঘোষণা করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) বোর্ড।

Share:

নিজস্ব প্রতিনিধি: পরীক্ষা শেষ হওয়ার ১ মাসের মধ্যেই দ্বাদশ শ্রেণীর ফলাফল ঘোষণা করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) বোর্ড। আগামিকাল ১৪ মে পশ্চিমবঙ্গের দ্বাদশ শ্রেণীর ফলাফল ঘোষণার দিন। তার আগেই প্রকাশিত হল CBSE দ্বাদশ শ্রেণীর ফলাফল। এ বছরের সামগ্রিক পাশের হার ৮৫.২০ শতাংশ। গত বছরের তুলনায় ৩.১৯ শতাংশ কমেছে পাশের হার। তবে এ বছরের ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার ৬.৭৩ শতাংশ বেশি। সর্বোচ্চ পাশের হার কেরলের ত্রিভান্দ্রমে। যেখানে পাশের হার ৯৫.৬২ শতাংশ রেকর্ড করা হয়েছে। অন্যদিকে সর্বনিম্ন পাশের হার উত্তরপদেশের প্রয়াগরাজে। যেখানে পাশের হার ৭২.৪৩ শতাংশ।

চলতি বছর CBSE-র দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা ১৭ ফেব্রুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। সুতরাং পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যেই ফলাফল ঘোষণা হল। ফলাফল জানা যাবে, cbse.gov.in, results.cbse.nic.in ওয়েব সাইট থেকে। এছাড়া মোবাইল থেকে ডিজি লকার, উমাং অ্যাপের মাধ্যমে ফলাফল জানা যাবে। এছাড়াও এসএমএস পরিষেবা, আইভিআরএস (ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স সিস্টেম) পরিষেবার মাধ্যমেও রেজাল্ট জানা যাবে।

অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী: প্রথমে result.cbsc.nic.in-এ গিয়ে ‘CBSE Class 12 Result 2026’ লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর রোল নম্বর, স্কুল নম্বর এবং প্রবেশপত্র আইডি দিতে হবে। তাহলে চোখের সামনে রেজাল্ট ফুটে উঠবে। উল্লেখ্য, ২০২৬ সালে ৯.২৬ শতাংশ পরীক্ষার্থী (১,৬৩,৮০০ জন শিক্ষার্থী) কম্পার্টমেন্ট ক্যাটাগরিতে স্থান পেয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশু (CWSN) পরীক্ষার্থীদের পাসের হার ৯০.১৬ শতাংশ। দিল্লি পশ্চিমে পাসের হার ছিল ৯২.৩৪ শতাংশ। দিল্লি পূর্বে পাশের হার ছিল ৯১.৭০ শতাংশ। মেয়েদের পাসের হার ছিল ৮৮.৮৬ শতাংশ, আর ছেলেদের পাসের হার ছিল ৮২.১৩ শতাংশ। পাশের হার ৩.১৯% হ্রাস পেয়েছে। জওহর নবোদয় বিদ্যালয় (জেএনভি) তে পাশের হার ৯৮.৪৯ শতাংশ। কেন্দ্রীয় বিদ্যালয়ে পাশের হার ৯৮.৫৫ শতাংশ।

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষা দফতরের

জুন মাস থেকেই রেশনে আটার বদলে পাবেন গম, ঘোষণা খাদ্যমন্ত্রীর

ভিন রাজ্যে আলু রপ্তানিতে রইল না কোনও বাধা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ম্যানজারের বাড়িতে গুলির পর দিলজিৎকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

কানের লাল গালিচায় কঙ্কালসার ডেমি মুরকে দেখে হতবাক নেটমহল

‘দরকার হলে জেলে পাঠান, টাকা ফেরত চাইবেন না’, কান্নায় ভেঙে পড়লেন অযোগ্য চাকরিহারা

ভাইঝির বিয়ের অনুষ্ঠানের জন্য চেয়েছিলেন গ্যাস সিলিন্ডার, সোজা ঠাঁই শ্রীঘরে

সমালোচনার ঝড় উঠতেই ব্যক্তিগত গণ‍ৎকারকে পদ থেকে সরিয়ে দিলেন বিজয়

বিধবা-বার্ধক্যদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

নন্দীগ্রাম ছাড়লেন, ভবানীপুরের বিধায়ক পদেই শপথ নিলেন শুভেন্দু অধিকারী

কনভয়ে থাকা গাড়ির সংখ্যা কমাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন জানেন?

‘বিল্ডিং প্ল্যান না থাকলে বিদ্যুৎ সংযোগ বন্ধ,’ তিলজলায় অগ্নিকাণ্ডের পর নির্দেশ শুভেন্দুর

বিধানসভায় শপথ গ্রহণ অনুষ্ঠানে মধ্যাহ্নভোজের মেনুতে মাছ-ভাত, উদ্যোক্তা প্রোটেম স্পিকার

বকেয়া বেতনের দাবিতে বাঁশবেড়িয়া পুরসভা চত্বরে বিক্ষোভ সাফাই কর্মীদের