নন্দীগ্রাম ছাড়লেন, ভবানীপুরের বিধায়ক পদেই শপথ নিলেন শুভেন্দু অধিকারী

Share:

নিজস্ব প্রতিনিধি: জল্পনার অবসান, ভবানীপুর আসনকেই রেখে দিলেন শুভেন্দু অধিকারী। এই কেন্দ্র থেকেই বিধায়ক পদে শপথ গ্রহণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। নিজের গড় নন্দীগ্রাম ছেড়ে দিলেন শুভেন্দু।  ২০২৬-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর দুই আসন থেকেই ভোটে দাঁড়িয়ে জিতেছিলেন শুভেন্দু অধিকারী। যদিও কোন আসন রাখবেন আর কোনটা ছেড়ে দেবেন সেই বিষয়ে জল্পনা জিইয়ে রেখেছিলেন তিনি। নন্দীগ্রামে গিয়ে শুভেন্দু বলেছিলেন, ‘দলের শীর্ষ নেতৃত্ব যা নির্দেশ দেবে সেটাই করব। আমি অনুগত সৈনিক। ভবানীপুর না নন্দীগ্রাম কোন বিধানসভা রাখব সেটা সময়ে বলব।’ তবে আজ, বুধবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়েছেন তিনি। এদিন রাজ্য বিধানসভায় বিধায়ক পদে শপথ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁকে শপথ বাক্য পাঠ করান প্রোটেম স্পিকার তাপস রায়। তখনই ঘোষণা করা হয় ভবানীপুর আসন থেকেই বিধায়ক পদে শপথ নিচ্ছেন তিনি।

আরও পডুন: কনভয়ে থাকা গাড়ির সংখ্যা কমাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন জানেন?

যার ফলে নন্দীগ্রাম আসন এখন বিধায়ক শূন্য। ফের এই আসনে উপ-নির্বাচন হবে। তবে তাতে এখন দেরি রয়েছে। সূত্রের খবর, নন্দীগ্রাম থেকে প্রার্থী হিসাবে বিজেপি ভোটে দাঁড় করাতে পারে শুভেন্দু ঘনিষ্ঠ মেঘনাদ পালকে। যদিও এখনই এই আসন নিয়ে ভাবছে না রাজ্যের শাসকদল। ২৬-এর বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ আসন ছিল ভবানীপুর। কারণ এই আসনেই মুখোমুখি হয়েছিলেন রাজ্যের দুই হেভিওয়েট মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। গত ৪ঠা মে গণনা শেষ হতেই দেখা যায় প্রায় ১৫ হাজার ভোটে তৃণমূলনেত্রীকে হারিয়েছেন শুভেন্দু অধিকারী। জয়ের শংসাপত্র নিতে গিয়ে শুভেন্দু ধন্যবাদ জানান ভবানীপুরবাসীকে।

এদিন বিধায়ক পদে শপথ নিতে গিয়ে আবেগঘন হয়ে পড়েন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় প্রবেশের আগে নতজানু হয়ে সিঁড়িতেই প্রণাম করেন তিনি। নিজের ঘরে পুজো পাঠও করেন। মাল্যদান করেন বি আর আম্বেদকরের মূর্তিতে।

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

আর জি কর কাণ্ডে পিঠ বাঁচাতে ঋতব্রতদের শিবিরে নির্মল ঘোষ

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার

ঠোঁট কাটার চিকিৎসায় অ্যানাস্থেশিয়া! একরত্তির মর্মান্তিক মৃত্যুতে কাঠগড়ায় হাসপাতাল