জয়পুরে রেস্তোরাঁয় হাঙ্গামার দায়ে সাসপেন্ড আইএএস-সহ পাঁচ

ঘটনা সম্পর্কে কিছু বলতে চাননি অভিযুক্ত পুলিশ আধিকারিক।

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: রেস্তোরাঁয় হাঙ্গামার দায়ে আজমেঢ় উন্নয়ন কর্তৃপক্ষের কমিশনার গিরিধারী, গঙ্গাপুর সিটি পুলিশের ওএসডি সুশীল কুমার বিষ্ণোই-সহ পাঁচজনকে সাসপেন্ড করা হয়েছে। শুধু তাই নয়, গোটা ঘটনার তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছ। রাজস্থান পুলিশের প্রধান উমেশ মিশ্র জানিয়েছেন, ভিজিল্যান্স দফতরকে ঘটনার তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার সূত্রপাত রবিবার রাতে। ওই দিন আইপিএস আধিকারিক সুশীল কুমার বিষ্ণোইয়ের নয়া পোস্টিং উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠান শেষে ফেরার পথে জয়পুর-আজমেঢ় হাইওয়ে এক্সপ্রেসের ওপরে অবস্থিত একটি রেস্তোরাঁয় হাজির হন আইএএস আধিকারিক গিরিধারী, আইপিএস সুশীল কুমার বিষ্ণোই। তাদের সঙ্গে ছিলেন বেশ কয়েকজন পুলিশ কর্মী ও আধিকারিক। রেস্তোরাঁয় ঢুকে ওয়াশ-রুম খুলে দেওয়ার দাবি জানান তাঁরা। ওয়াশ রুম খুলতে দেরি হওয়ায় রেস্তোরাঁ কর্মীদের সঙ্গে বচসা বেঁধে যায় পুলিশ কর্মীদের। আচমকাই এক রেস্তোরাঁ কর্মীকে চড় কষান আইপিএস আধিকারিক সুশীল কুমার বিষ্ণোই। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন রেস্তোরাঁ কর্মীরা। প্রতিবাদ জানান তাঁরা। এর পরেই দুপক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি। এমনকী দুপক্ষের মধ্যে ইট বৃষ্টিও শুরু হয়। রেস্তোরাঁ ভাঙচুর চালানোর মারাত্মক অভিযোগ ওঠে পুলিশ কর্মীদের বিরুদ্ধে। পুরো ঘটনাই সিসিটিভি ক্যামেরায় বন্দি হয়।

ওই সিসিটিভি ফুটেজ নিয়ে থানায় গিয়ে আইএএস-আইপিএস আধিকারিক ও তাদের সঙ্গীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন রেস্তোরাঁ মালিক। ফলে অস্বস্তিতে পড়তে হয় প্রশাসন। হাঙ্গামায় জড়িত আইএএস আধিকারিক সহ পাঁচজনকে সাসপেন্ড করা হয়। রবিবার রাতের ঝামেলা নিয়ে অবশ্য মুখ খুলতে চাননি অভিযুক্ত আইপিএস সুশীল কুমার বিষ্ণোই।  

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ