রামেশ্বরম কাফে বিস্ফোরণকাণ্ডে অভিযুক্ত সন্দেহভাজনের ছবি সিসিটিভিতে

Share:

নিজস্ব প্রতিনিধি : বেঙ্গালুরুর রামেশ্বরম কাফে বিস্ফোরণকাণ্ডে দায়ী সন্দেহভাজনের ছবি ধরা পড়ল সিসিটিভি ফুটেজে। সেই সিসিটিভি ফুটেজের ছবি ঘেঁটেই এই ঘটনায় মূল অভিযুক্তকে ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-ও।

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তি মুখে মাস্ক, চোখে চশমা ও মাথায় টুপি পড়ে কাফেতে ঢুকেছিলেন। ওই ব্যক্তির সঙ্গে একটি ব্যাগ ছিল ও ব্যাগটিকে কাফেতে রেখেই সে বেরিয়ে যায়। ওই ব্যক্তির বেরিয়ে যাওয়ার পরই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। সন্দেহভাজন ওই ব্যক্তিকে কাফের মধ্যে একটি প্লেট ইডলি নিয়ে বসে থাকতে দেখা গিয়েছে। ওই ব্যক্তির সঙ্গে আরও একজন ব্যক্তিও ছিলেন। পুলিশ সে্ই ব্যক্তিকে আটক করেছে। এই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। তদন্তকারীদের সন্দেহ, যে ব্যক্তিকে পিঠে ব্যাগ নিয়ে কাফের ভিতর ঢুকতে দেখা গিয়েছিল, সেই ব্যক্তিই বিস্ফোরণের জন্য দায়ী।

উল্লেখ্য, শুক্রবার বেঙ্গালুরুর রামেশ্বরম কাফেতে দুপুর ১২টা ৫০ মিনিটে থেকে ১টার মধ্যে বিস্ফোরণ হয়। এই ঘটনায় ১০ জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁরা প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ইতিমধ্যে গোটা ঘটনাটি খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ইতিমধ্যে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া গোটা বিষয়টি রাজনীতিকরণ না করার আর্জি জানিয়েছেন।

কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল ও বিজেপি’র সংঘর্ষে রণক্ষেত্র ,আহত একাধিক

নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

রাত পোহালেই মুখোমুখি ব্রাজিল-হাইতি, কাদের জয়ের ইঙ্গিত দিল সুপার কম্পিউটার?

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর