শেষ মুহুর্তের প্রস্তুতি, রাজনাথের সঙ্গে বৈঠকে সেনাবাহিনীর তিন শাখার সর্বাধিনায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পহেলগাঁওকাণ্ডের বদলা নিতে পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাতের চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী ও শীর্ষ আমলাদের দেশ ও রাজধানী না ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রবিবার (২৭ এপ্রিল) বিকেলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন তিন বাহিনীর সর্বাধিনায়ক (চিফ অফ ডিফেন্স স্টাফ) অনিল চৌহান। সূত্রের খবর, দেশকে সুরক্ষিত রাখার পাশাপাশি বিদেশি শত্রুদের উপযুক্ত জবাব দেওয়ার জন্য সামরিক শাখার তিন বাহিনীর প্রস্তুতি নিয়ে প্রতিরক্ষা মন্ত্রীকে অবহিত করবেন চিফ অফ ডিফেন্স স্টাফ। আকাশপথ ও নৌপথে নাকি স্থলপথে প্রত্যাঘাত করা হবে তা নিয়ে আলোচনা চলছে।

গত ২২ এপ্রিল মঙ্গলবার পহলগাঁওয়ের বৈসরনে হানা দিয়ে এলোপাথাড়ি গুলি চালিয়ে ২৮ নিরীহ পর্যটককে নৃশংসভাব খুন করেছে পাকিস্তানি জঙ্গিরা। ওই নৃশংস হত্যাকাণ্ড নিয়ে ক্ষোভে ফুঁসছে গোটা দেশের মানুষ। নিরীহ পর্যটকদের রক্তে শান্ত কাশ্মীরের মাটি লাল করার প্রতিশোধ নেওয়ার জোরালো দাবি উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশ্বাস দিয়েছেন, হামলাকারী জানোয়ারদের এমন শিক্ষা দেওয়া হবে, তা কল্পনার বাইরে।’ গত কয়েকদিন ধরেই পহেলগাঁওয়ের বদলা নেওয়ার জন্য প্রস্তুতি শুরু করেছে তিন বাহিনী (স্থল, বায়ু ও নৌসেনা)। বায়ুসেনার তরফে যেমন যুদ্ধের মহড়া শুরু হয়েছে, তেমনই নৌসনার তরফ থেকে শুরু হয়েছে আরব সাগরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা।

যুদ্ধের বাদ্যি বেজে ওঠায় সীমান্ত থেকে গ্রামবাসীরা নিরাপদে সরে গিয়েছেন। এমনকি অব্যবহৃত বাঙ্কার বা মাটির তলে থাকা নিরাপদ আশ্রয় কেন্দ্র পরিস্কার শুরু হয়েছে। যে কোনও মুহুর্তে যে প্রত্যাঘাত হতে পারে, তা ঘটনাপ্রবাহেই স্পষ্ট। যে কারণে গুরুত্বপূর্ণ ব্রিকস বৈঠকে যোগ দিচ্ছেন না বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রী ও শীর্ষ আমলাদেরও দিল্লি না ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিম সীমান্তে যুদ্ধ শুরুর সম্ভাবনা থাকলেও পূর্ব এবং মধ্য ভারতের সীমান্ত সুরক্ষিত রাখতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর সর্বাধিনায়কের বৈঠক গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

ধোনির পরামর্শেই বাজিমাত! ভারতের বিরুদ্ধে জয়ের নেপথ্যে ‘ক্যাপ্টেন কুল’-এর মন্ত্র ফাঁস শাই হোপের

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

ভোটের আগে শেষ প্রচারে আজ নন্দীগ্রামে জনসভা মুখ্যমন্ত্রীর

পুজোয় নতুন মোবাইল কেনার শখ, ১৫ হাজারের নিচে ৫ ফোনের হদিশ রইল

অলৌকিক! নেপালে দুর্যোগের ৩৭ দিন পর জীবিত ফিরলেন মালয়েশিয়ান পর্যটক

ককপিটে প্রার্থনা করছিলেন, আচমকাই মাথায় আঘাত! ৩৪ হাজার ফুট উচ্চতায় কী ঘটেছিল? মুখ খুললেন স্মিত

প্রবেশ পথেই প্রকৃতির ছোঁয়া! ছোট পোর্টিকো সাজানোর সহজ ৬ টিপস

পুজোর আগে আবহাওয়ার ভোলবদল! কুয়াশায় ঢাকল তিলোত্তমা, রবিতে বৃষ্টি হবে কোন কোন জেলায়?

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

ভয়ানক! চিকিৎসক না আসায় অস্ত্রোপচার করলেন হাসপাতালের ম্যানেজার, মর্মান্তিক পরিণতি মহিলার

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা