পেনশনের নামে ধাপ্পাবাজি! কেন্দ্রীয় সরকারের বঞ্চনার শিকার ৩৬ লক্ষেরও বেশি প্রবীণ

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্যারান্টির নামে শ্রেফ ধাপ্পা! ‘মোদি হ্যায় তো মুমকিন হ্যায়’-এর নমুনা বোধহয় এটাই। শেষ পর্যন্ত বয়স্কদেরও প্রকাশ্যে বঞ্চনা করল মোদি সরকার। গ্যারান্টি দেওয়া হয়েছিল, পিএফ গ্রাহকদের ন্যূনতম পেনশন এক হাজার টাকা হবে। এদিকে কেউ পাচ্ছেন ৫০০ তো কেউ পাচ্ছেন ৩০০ টাকা পেনশন। এই ধাপ্পাবাজি প্রসঙ্গে প্রশ্ন তুলে দিয়েছে খোদ পিএফ দফতরই।

আরও পড়ুনঃ সিরিয়ার রাজধানী দখলে নিল বিদ্রোহীরা, দেশ ছেড়ে পালালেন প্রেসিডেন্ট আসাদ

সম্প্রতি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন(EPFO) ২০২৩-২৪ অর্থবর্ষের আর্থিক রিপোর্ট তৈরি করেছে। সেই রিপোর্ট সম্প্রতি পেশ হয়েছে কেন্দ্রীয় অছি পরিষদের বৈঠকে। সেখানেই তারা জানিয়েছে, এদেশে ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত প্রভিডেন্ট ফান্ডের আওতায় পেনশন পেয়েছেন সাড়ে ৭৮ লক্ষেরও বেশি মানুষ। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয়, তাঁদের মধ্যে ৩৬ লক্ষ ৭০ হাজারের বেশি মানুষ পেয়েছেন এক হাজার টাকার কম। শুধু তাই নয়, ২০২২-২৩ অর্থবর্ষের তুলনায় এক হাজার টাকার নীচের পেনশনভোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৩০ হাজার।

খোদ প্রবীণরাই বলছেন, মাসিক পেনশন ঘোরাফেরা করে ৩০০ থেকে ৪০০ টাকার মধ্যে। অর্থাৎ পেনশনভোগীদের প্রায় অর্ধেককেই নামমাত্র পেনশন দিচ্ছে কেন্দ্র। একসময় ন্যূনতম পেনশন এক হাজার টাকা থেকে বাড়িয়ে অন্তত সাড়ে সাত হাজার টাকা করার দাবিতে আন্দোলন করেছেন ইপিএস-৯৫’এর আওতাধীন পেনশন প্রাপকরা। যদিও তখন মনমোহন সিংয়ের সরকার রাজত্ব করছে দেশে। তখন বিজেপি নেতা প্রকাশ জাভরেকর ঘোষণা করেছিলেন, হাজার টাকা পেনশনের নামে কেন্দ্র ভিক্ষা দিচ্ছে। ওই টাকায় মানুষ বাঁচতে পারে না। তাঁরা ক্ষমতায় এলে তিন হাজার টাকা পেনশন দেবেন। কিন্তু কোথায় কী? টাকা তো বাড়েইনি উলটে দিনের পর দিন কমেছে টাকার পরিমাণ।

আরও পড়ুনঃ অবশেষে বাশার আল-আসাদ যুগের অবসান সিরিয়ায়

পরিশেষে একটি প্রশ্ন রয়েই যাচ্ছে। প্রবীণদের প্রতি কেন এই বঞ্চনা? পিএফ দফতর যে কারণগুলি সামনে আনছে তা অনেকের কাছেই যুক্তিগ্রাহ্য বলে মনে হচ্ছে না। তবে নিজেদের দোষ ঢাকতেই এমনটা করছে কেন্দ্র নাকি বঞ্চনা করার বিষয়টি তাঁদের স্বভাবে পরিণত হয়েছে? এর উত্তর মেলা বড়ই কঠিন।

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে