সেন্ট্রাল ভিস্তা প্রজেক্টের কাজের তদারকিতে হাজির মোদি

Share:

 

নিজস্ব প্রতিনিধি: আচমকাই নিজের নতুন বাসভবন দেখতে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার আচমকাই সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট এলাকা দেখতে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী। আজ রাত ৮.৪৫ নাগাদ সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট এলাকায় যান মোদি। সেখানে গিয়ে শ্রমিকদের কাজ ও নির্মাণের বিভিন্ন অংশ খুঁটিয়ে দেখেন তিনি। কথা বলেন ইঞ্জিনিয়ারদের সঙ্গে। কীভাবে এগোচ্ছে নতুন সংসদ ভবন, প্রধানমন্ত্রীর বাসভবন বানানোর কাজ তা খতিয়ে দেখেন তিনি। ২০২২ সালের মধ্যে এই সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট শেষ করে দেওয়ার কথা। ৯৭১ কোটি টাকা যার বাজেট হিসেবে ধার্য করেছে কেন্দ্র সরকার।

সংবাদসংস্থা সূত্রে খবর, প্রায় এক ঘণ্টা সেই জায়গায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যবে থেকে দিল্লিতে সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট চালু হয়েছে তার মধ্যে এই প্রথম সেখানে গিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর এই আচমকা যাত্রায় কিছুটা চমকে গিয়েছিলেন সেখানকার কর্মরত শ্রমিক ও ইঞ্জিনিয়াররা। এই সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট নিয়ে বারবার কটাক্ষের স্বীকার হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিভিন্ন রাজনৈতিক দলের তরফে আক্রমণ শানানো হয়েছিল এই প্রজেক্ট। যার খরচের আসল মূল্য এখনও জানানো হয়নি কেন্দ্রীয় সরকারের তরফে। সেন্ট্রাল ভিস্তার মধ্যে থাকছে নতুন সংসদ ভবন, প্রধানমন্ত্রী ও উপ-রাষ্ট্রপতির নতুন বাসভবন। নতুন কেন্দ্রীয় সচিবালয়, সরকারি অফিস ও একাধিক মন্ত্রক থাকবে এই জায়গায়। যার উদ্বোধনের কথা ২০২২।

প্রধানমন্ত্রী গতবছরের ডিসেম্বরে এই প্রজেক্টের ভিত্তি প্রস্তর স্থাপনের দিন জানিয়েছিলেন ২১ শতকের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হবে এই সেন্ট্রাল ভিস্তা। যদিও করোনা কালে কীভাবে সাধারণ মানুষের কথা না ভেবে এই ভবনের জন্য আর্থিক বরাদ্দ করেছিল কেন্দ্র, তা নিয়ে উঠেছিল সমালোচনার ঝড়।

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

বড় স্বস্তি সময় রায়নার! ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ বিতর্কে সমস্ত FIR বাতিল করল সুপ্রিম কোর্ট

মুকুটে নয়া পালক! লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টরেট’ উপাধি পেলেন রানি

ডুরান্ডের কোয়ার্টার ফাইনালের আগে বড় স্বস্তি, জামশেদপুর এফসির মালিকানা যাচ্ছে চার্চিলের হাতে

ভিক্ষার ঝুলি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের! মিলল ৫৫ লাখ টাকা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ‘ভুয়ো’ ভোটার কার্ড, শান্তিপুরে চাঞ্চল্য, BLO-র ভূমিকা নিয়ে প্রশ্ন

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার