আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অনলাইনে পাকিস্তানি পতাকা বিক্রি বন্ধ করুন, অ্যামাজন-ফ্লিপকার্টকে নির্দেশ কেন্দ্রের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গোটা দেশ যখন পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার আগুনে ফুটছে, ঠিক তখনই ‘মুনাফা’ লুটতে অনলাইনে শত্রু দেশের পতাকা বিক্রি করছে ই-কমার্স সংস্থাগুলি। আর ব্যবসায়ী সংগঠনগুলির কাছ থেকে ওই মারাত্মক অভিযোগ পেয়েছে নড়েচড়ে বসেছে কেন্দ্র। কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা কর্তৃপক্ষের তরফে (সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি) বা সিপিপিএ’র তরফে একাধিক ই-কমার্স বা  অনলাইন শপিং প্ল্যাটফর্মকে নোটিশ পাঠানো হয়েছে। অবিলম্বে পাকিস্তানি পতাকা বিক্রি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যবসায়ীদের সর্বভারতীয় সংগঠন কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স বা সিএআইটির তরফে গতকাল মঙ্গলবার (১৩ মে) কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল ও ক্রেতা সুরক্ষা মন্ত্রী প্রহ্লাদ যোশিকে চিঠি পাঠিয়ে অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলিতে পাকিস্তানি পতাকা-সহ শত্রু দেশটির পণ্য বিক্রি নিষিদ্ধ করার দাবি জানানো হয়। সিএআইটির চিঠিতে বলা হয়, ‘পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলার জবাবে ভারতীয় সেনা ‘অপারেশন সিঁদুর’ অভিযানের মাধ্যমে যে শৌর্যের পরিচয় দিয়েছিল, তাকে খাটো করে দেখাচ্ছে ই-কমার্স সংস্থাগুলি। দেশের জাতীয় সুরক্ষার স্বার্থেই পাকিস্তানি পতাকা বিক্রি নিষিদ্ধ করা উচিত।

সিএআইটি’র চিঠি পেয়েই ঘুম ভাঙে ক্রেতা সুরক্ষা মন্ত্রকের। এর পরেই এদিন রাতে ই-কমার্স সংস্থা অ্যামাজন, ফ্লিপকার্ট, ইউবে ইন্ডিয়া, এটসি, দ্য ফ্ল্যাগ করপোরেশন-সহ একাধিক অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলিকে নোটিশ পাঠিয়ে পাকিস্তানি পতাকা ও পাকিস্তানি পণ্য বিক্রি বন্ধ করার নির্দেশ দেয় সিসিপিএ। এদিন রাতে সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে এক পোস্টে কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রী প্রহ্লাদ যোশি জানান, ‘অ্যামাজন, ফ্লিপকার্ট, ইউবেইন্ডিয়া,এটসি,  দ্য ফ্ল্যাগ কোম্পানি এবং দ্য ফ্ল্যাগ কর্পোরেশনকে পাকিস্তানি পতাকা এবং সংশ্লিষ্ট পণ্য বিক্রির জন্য নোটিশ পাঠিয়েছে সিসিপিএ। ই-কমার্স প্ল্যাটফর্মগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন অবিলম্বে পাকিস্তানি পতাকা-সহ পাকিস্তানি পণ্য বিক্রির তালিকা থেকে হঠিয়ে দেয় এবং বিক্রি না করে। আইন মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। স্পষ্টভাবেই অনলাইন শপিং ফ্ল্যাটফর্মগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে,  এই ধরনের অসংবেদনশীলতা সহ্য করা হবে না।’

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ