দেশে রাষ্ট্রদ্রোহিতার আইন চালু রাখতে চায় মোদি সরকার

রাষ্ট্রদ্রোহিতা আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা সব আর্জি খারিজের জন্যও শীর্ষ আদালতের কাছে অনুরোধ জানানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যতই মুখে ‘আত্মনির্ভর ভারত’ এর বুলি আওড়ান না কেন, বিরুদ্ধবাদীদের সবক শেখাতে স্বাধীনতার ৭৫ বছর বাদেও ব্রিটিশ আমলের ‘ঔপনিবেশিক’ দেশদ্রোহিতা আইন চালু রাখতে চান। দেশের শীর্ষ আদালতে কেন্দ্রের পক্ষ থেকে হলফনামায় তাই বলা হয়েছে। সেই সঙ্গে কেন ব্রিটিশ আমলের রাষ্ট্রদ্রোহিতা আইন চালু রাখার পক্ষে তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘অতীতে শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চ সব দিক খতিয়ে দেখে দেশদ্রোহিতা আইন চালু রাখার পক্ষে রায় দিয়েছিল।’ একইসঙ্গে রাষ্ট্রদ্রোহিতা আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা সব আর্জি খারিজের জন্যও শীর্ষ আদালতের কাছে অনুরোধ জানানো হয়েছে।

দীর্ঘদিন ধরেই ব্রিটিশ আমলের রাষ্ট্রদ্রোহিতা আইন কেন স্বাধীন ভারতে চালু থাকবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। একাধিক ক্ষেত্রে প্রমাণ হয়েছে, মূলত বিরুদ্ধ কণ্ঠস্বরকে দমাতেই এই আইনের অপপ্রয়োগ করা হচ্ছে। রাষ্ট্রদ্রোহিতা আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে এডিটর গিল্ড অফ ইন্ডিয়া সহ বেশ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

গত বছর মামলার শুনানিতে শীর্ষ আদালতের বিচারপতিরা কেন্দ্রীয় সরকারের আইনজীবীর কাছে জানতে চেয়েছিলেন, ‘মহাত্মা গান্ধি, বাল গঙ্গাধর তিলকদের কণ্ঠরোধকারী আইনের এখনও কী দেশে প্রয়োজন রয়েছে?’ সেই সঙ্গে নিজেদের অভিমত জানাতে গিয়ে বিচারপতিরা বলেছিলেন, ‘এই আইনের ব্যাপক ক্ষমতা রয়েছে যা কোনও দায় ছাড়াই অপব্যবহার করা যায়। ইতিহাসে পিছিয়ে গেলে দেখা যাবে ন্যূনতম অভিযুক্তই দোষী সাব্যস্ত হয়েছে। দোষী প্রমাণের হার অনেক কম।’

প্রধান বিচারপতি এন ভি রামানার নেতৃত্বে শীর্ষ আদালতের তিন বিচারপতির বেঞ্চে বর্তমানে মামলার শুনানি চলছে। কেন্দ্রের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে, ‘মাত্র তিনজন বিচারপতির বেঞ্চের কোনও এক্তিয়ার নেই রাষ্ট্রদ্রোহিতা আইনের সাংবিধানিক অধিকারের বৈধতা নিয়ে মামলা শোনার। কেননা, অতীতে শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চ আইনের বিভিন্ন ধারা খতিয়ে দেখেছে।’            

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য