নাগাল্যান্ডে গণহত্যায় অভিযুক্ত সেনা জওয়ানদের বিচারের অনুমতি দিল না কেন্দ্র

অভিযুক্ত জওয়ানরা ১৪ জন যুবককে হত্যা করেছিল বলে জানিয়েছিল নাগাল্যান্ডের রাজ্য পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: নাগাল্যান্ডে গণহত্যায় অভিযুক্ত সেনা জওয়ানদের বিচারের অনুমতি দিল না কেন্দ্র সরকার। ২০২১ সালে নাগাল্যান্ডে গণহত্যায় অভিযুক্ত ৩০ জন সেনা জওয়ান। অভিযুক্ত জওয়ানরা ১৪ জন যুবককে হত্যা করেছিল বলে জানিয়েছিল নাগাল্যান্ডের রাজ্য পুলিশ।

গণহত্যার ঘটনার তদন্তে নেমে নাগাল্যান্ড পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম একটি চার্জশিট জমা দেয়। সেই চার্জশিটে মন জেলায় গুলি চালনায় অভিযুক্ত সেনা সদস্যদের নাম উল্লেখ করা হয়েছে। নাগাল্যান্ড পুলিশের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের সামরিক বিষয়ক বিভাগ ৩০ জন অভিযুক্ত জওয়ানের বিরুদ্ধে বিচারের অনুমতি দিতে অস্বীকার করেছে।’ ইতিমধ্যে কেন্দ্রের সেই আপত্তির কথা আদালতে জানিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

২০২১ সালে ৪ ডিসেম্বর নাগাল্যান্ডের মন জেলার (Mon district) তিরু-ওটিং ৯ Tiru-Oting) এলাকায় ছয় জন স্থানীয় কয়লা খনি শ্রমিককে ভারতীয় সেনাবাহিনীর ২১ নম্বর প্যারা স্পেশাল ফোর্সের জওয়ানরা গুলি করে খুন করেছিল বলে অভিযোগ উঠেছিল। খনি শ্রমিকদের বহনকারী একটি ট্রাকে গুলি চালিয়েছিল জওয়ানরা। সেই ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। সেনার তরফে আবার গুলিবর্ষণ করা হয়, যাতে কম করে সাত গ্রামবাসী এবং একজন নিরাপত্তা কর্মী নিহত হন। উত্তেজনা ও বিক্ষোভের মধ্যে, পরের দিন মন শহরে নিরাপত্তা বাহিনীর গুলিতে আরেক নাগা যুবকের মৃত্যু হয়। সেই নৃশংস গণহত্যার ঘটনায় অভিযুক্ত জওয়ানদের বিচারে সম্মতি দিল না কেন্দ্র সরকার।

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

ট্রেনের ভেন্ডারে ২ নৃত্যশিল্পীকে কুমন্তব্য, অভিযুক্ত টিকিট পরীক্ষকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ রেলের

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের

স্টারমারের পদত্যাগের পর ব্রিটেনের প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহাম

‘সরকারি চাকরির ৫০ পরীক্ষা দিয়ে ব্যর্থ’, বাবাকে চিঠি লিখে আত্মঘাতী বিটেক গোল্ড মেডেলিস্ট

দুর্যোগের জেরে কলকাতা এয়ারপোর্টে পরিষেবা ব্যাহত, আকাশে চক্কর কাটছে একাধিক বিমান

এবার মহালয়ায় দুর্গারূপে দিতিপ্রিয়া রায়, কোন চ্যানেলে দেখা যাবে অভিনেত্রীকে?

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

গ্রামের মুখিয়া হতে ৬৩ বছরে মাধ্যমিক পরীক্ষা, ৭৯.৬ শতাংশ নম্বর পেয়ে চমকে দিলেন বৃদ্ধা

সাতদিনের মধ্যে বিধায়কদের প্রশ্নের উত্তর দিতে হবে মন্ত্রীদের, নির্দেশ শুভেন্দুর

বিকেলেই খুলছে একুশে জুলাইয়ের ফাইল, তৃণমূলের পর্দাফাঁস করবেন মুখ্যমন্ত্রী