নব বর্ষের উপহার, সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদ বাড়াল কেন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নতুন বছরের উপহার হিসাবে সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদের হার বাড়াল মোদি সরকার। শুক্রবার কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে সুকন্যা সমৃদ্ধি যোজনায় ৮.২ শতাংশ হারে সুদ মিলবে। উল্লেখ্য, বর্তমানে ওই প্রকল্পে ৮ শতাংশ হারে সুদ মেলে।

মেয়েদের পড়াশোনা থেকে শুরু করে বিয়ের খরচ বহন করতে গিয়ে যাতে অভিভাবকদের গলদঘর্ম না হতে হয় তার জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা চালু করেছে মোদি সরকার। পোস্ট অফিসে খুলতে হয় ওই অ্যাকাউন্ট। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ক্রমশ জনপ্রিয় হচ্ছে ওই প্রকল্প। যদিও উপভোক্তার বয়স ২১ বছর পূর্ণ হলেই ওই অ্যাকাউন্ট নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। ততদিন পর্যন্ত জমা টাকার পুরোটাই সুদ-সহ ফেরত পাওয়া যাবে। এদিন বিকালে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে ২০ বেসিস পয়েন্ট বাড়ানো হচ্ছে সুদের হার।

সুকন্যা সমৃদ্ধির পাশাপাশি কার ৩ বছরের আমানতের ক্ষেত্রেও সুদের হার বাড়ানো হয়েছে। বর্তমানে ৩ বছরের আমানতে ৭ শতাংশ সুদ চালু রয়েছে। তা বাড়িয়ে করা হয়েছে ৭.১ শতাংশ হয়েছে। তবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পিপিএফ-এর সুদের হারে কোনও পরিবর্তন ঘটেনি। ৭.১ শতাংশ হারেই মিলবে সুদ। পিপিএফে ২০২০ সালের এপ্রিল-জুন ত্রৈমাসিকে সুদের হার ৭.৯ শতাংশ থেকে কমিয়ে ৭.১ শতাংশ করেছিল মোদি সরকার। টানা তিন বছরের বেশি সময় ধরে একই সুদের হার রয়েছে। ফলে সাধারণ মধ্যবিত্তদের মনে ক্রমশই ক্ষোভ জমছে।  

সল্টলেকে ফুটপাত দখলমুক্ত করতে সারপ্রাইজ ভিজিটে পুরমন্ত্রী অগ্নিমিত্রা

শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক-সহ সাতজনকে মৃত্যুদণ্ড দিল আদালত

তিন বছরের শিশুকে কামড়ে টেনে নিয়ে গেল কুকুর, CCTV-তে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য

কাগজকুড়ুনি সেজে রাতের অন্ধকারে স্টুডিও সাফ! চোরাই ক্যামেরা বিক্রি করতে গিয়েই পুলিশের জালে ২

‘নন্দীগ্রামে উপ নির্বাচনে কল্পনাতীত মার্জিনে জিতব’, হুঙ্কার মুখ্যমন্ত্রীর

মমতাপন্থী সাংসদ কীর্তি আজাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

নেপালের হড়পা বানের ২১ দিন পরেও নিখোঁজ শর্মিষ্ঠা, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ মুকুলপুত্র শুভ্রাংশু

সঙ্কটজনক জেলবন্দি ইমরান, অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চাইলেন ৭ প্রাক্তন অধিনায়ক

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

স্ত্রীকে খুশি করতে পার্কিং থেকে গাড়ি চুরি করল যুবক ,তার পর যা ঘটল…

বাবরি মসজিদে বিজেপির পতাকা লাগিয়ে অশান্তির ছক! ভাইরাল হুমায়ুনের অডিও

মহিলা বলে গ্রেফতার! আফগানিস্তানে গিয়ে চরম বিপদে জনপ্রিয় ভ্লগার