হামলার আশঙ্কা, নতুন সেনা সর্বাধিনায়ককে Z ক্যাটেগরির নিরাপত্তা

নয়া সেনা সর্বাধিনায়ককে সর্বক্ষণের নিরাপত্তা দেবেন দিল্লি পুলিশের বিশেষ প্রশিক্ষিত কর্মীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিপিন রাওয়াতের (Bipin Rawat) মৃত্যুর নয় মাস বাদে গত শুক্রবারই সেনা সর্বাধিনায়ক (CDS) হিসেবে অনিল চৌহানকে (Anil Chauhan)  নিয়োগ করেছিল মোদি সরকার। আর নিয়োগের চার দিনের মাথায় দেশের নতুন সেনা সর্বাধিনায়ককে (CDS) জেড ক্যাটেগরির (‘Z’ category) নিরাপত্তা দিল স্বরাষ্ট্রমন্ত্রক (MHA)। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দেওয়া রিপোর্টের ভিত্তিতেই অনিল চৌহানকে (Anil Chauhan) জেড ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, নয়া সেনা সর্বাধিনায়ককে (CDS) সর্বক্ষণের নিরাপত্তা দেবেন দিল্লি পুলিশের (Delhi Police) বিশেষ প্রশিক্ষিত কর্মীরা। ৩৩ জওয়ান ও আধিকারিক সর্বক্ষণ ঘিরে রাখবেন চৌহানকে (Anil Chauhan)। দিল্লির বাসভবনের পাশাপাশি সেনা সর্বাধিনায়ক দেশের যে প্রান্তে যাবেন সেখানেই তাঁর সঙ্গে যাবেন দিল্লি পুলিশের কর্মী-আধিকারিকরা। হামলাবাজদের রোখার জন্য তাঁদের হাতে অত্যাধুনিক অস্ত্রের পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তিও তুলে দেওয়া হচ্ছে।

গত বছর এক হেলিকপ্টার দুর্ঘটনায় বিপিন রাওয়াতের (Bipin Rawat) মর্মান্তিক মৃত্যুর পরে নয় মাসের বেশি শূন্য ছিল সেনা সর্বাধিনায়কের (CDS) পদ। রাওয়াতের উত্তরসূরি হিসেবে  প্রাক্তন সেনা প্রধান মুকুন্দ  নারায়ণ নারাভানে (Mukund Narayan maravane) সহ একাধিক প্রাক্তন সেনা আধিকারিকের নাম ছিল চর্চা চলছিল। শেষ পর্যন্ত নয়া সেনা সর্বাধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয় অনিল চৌহানকে (Anil Chauhan)। ৪০ বছরের উপরে ভারতীয় সেনাবাহিনীতে কাজ করা নয়া সেনা সর্বাধিনায়ক গত বছর অবসর নিয়েছিলেন। সেনার বিভিন্ন কম্যান্ডের দায়িত্বও যেমন সামলেছেন, তেমনই কাশ্মীরে অনুপ্রবেশ রোখার ক্ষেত্রে তাঁর বিশেষ অভিজ্ঞতা আছে। দেশের তিন বাহিনীর (স্থল সেনা, বায়ু সেনা ও নৌ সেনা) প্রধান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সেনা সচিব হিসাবেও কাজ করবেন।

ধোনির পরামর্শেই বাজিমাত! ভারতের বিরুদ্ধে জয়ের নেপথ্যে ‘ক্যাপ্টেন কুল’-এর মন্ত্র ফাঁস শাই হোপের

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

ভোটের আগে শেষ প্রচারে আজ নন্দীগ্রামে জনসভা মুখ্যমন্ত্রীর

পুজোয় নতুন মোবাইল কেনার শখ, ১৫ হাজারের নিচে ৫ ফোনের হদিশ রইল

অলৌকিক! নেপালে দুর্যোগের ৩৭ দিন পর জীবিত ফিরলেন মালয়েশিয়ান পর্যটক

ককপিটে প্রার্থনা করছিলেন, আচমকাই মাথায় আঘাত! ৩৪ হাজার ফুট উচ্চতায় কী ঘটেছিল? মুখ খুললেন স্মিত

প্রবেশ পথেই প্রকৃতির ছোঁয়া! ছোট পোর্টিকো সাজানোর সহজ ৬ টিপস

পুজোর আগে আবহাওয়ার ভোলবদল! কুয়াশায় ঢাকল তিলোত্তমা, রবিতে বৃষ্টি হবে কোন কোন জেলায়?

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

ভয়ানক! চিকিৎসক না আসায় অস্ত্রোপচার করলেন হাসপাতালের ম্যানেজার, মর্মান্তিক পরিণতি মহিলার

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা