চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অফিসে ঢুকতে এক মিনিট দেরি হলেই কাটা যাবে অর্ধেক বেতন, নিদান কেন্দ্রের

নিজস্ব প্রতিনিধি : এতদিন সরকারি কর্মচারীদের মধ্যে একটা গয়ংগচ্ছ মানসিকতা ছিল। কিন্তু এবার অফিসে যখন তখন ঢুকলে চলবে না। দেরি করে ঢুকলেই দিতে হবে জরিমানা। সম্প্রতি এই বিষয়ে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার।  

কেন্দ্রের তরফে নির্দেশিকায় জানানো হয়েছে, সকাল ৯টায় সরকারি কর্মচারীদের ঢুকতে হবে। ১৫ মিনিট সময় ছাড় দেওয়া যেতে পারে। কিন্তু এরপরে যদি কেউ ঢোকে তাহলে সেই কর্মচারীর অর্ধেক দিনের বেতন কাটা যাবে। অথবা ক্যাজুয়েল লিভেল মধ্যে অর্ধদিবস ছুটি কেটে নেওয়া হবে। যদি কেউ দুদিন পর পর দেরি করে, তাহলে তাঁর গোটা একটা ছুটি কাটা যাবে। শুধু কর্মীরাই নন, সকল আধিকারিকদের ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য হবে। একইসঙ্গে কেন্দ্রের নির্দেশিকায় জানানো হয়েছে, কোন দফতরে কোন কর্মচারি কখন আসছেন, সেদিকে সংশ্লিষ্ট আধিকারিকদের নজর রাখতে হবে।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সরকারি কর্মচারীদের মধ্যে সব ধরনের অনিয়ম ও গাছাড়া মনোভাব আটকাতে এই নতুন নিয়ম আনা হয়েছে। অনেকদিন ধরেই অভিযোগ আসছিল, সরকারি অফিসে কর্মীরা যখন তখন ঢোকেন, কেউ আবার নিজের নাম নথিভুক্ত করেই বেরিয়ে যান। এরফলে সমস্যায় পড়তে হত সাধারণ মানুষের। নতুন নিয়ম চালু হলে সরকারি পরিষেবা ভালোই পাওয়া যাবে আশা ওয়াকিবহাল মহলের।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ