ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে তদন্ত কেন্দ্রের

ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে তদন্ত করতে চলেছে কেন্দ্র সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে তদন্ত করতে চলেছে কেন্দ্র সরকার। ফোন ব্যবহার না করার সময়েও হোয়াটসঅ্যাপ স্মার্টফোন ব্যবহারকারীদের মাইক্রোফোন ব্যবহার করছে বলে অভিযোগ তুলেছেন একাধিক হোয়াটস্যাপ ব্যবহারকারী।

ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী (Minister of State for Electronics and Information Technology) রাজীব চন্দ্রশেখর (Rajeev Chandrasekhar) বুধবার এক টুইট বার্তায় বলেছেন, নতুন ডিজিটাল ব্যক্তিগত ডেটা সুরক্ষা বিল (Digital Personal Data Protection Bill) তৈরি হওয়ার পরেও সরকার গোপনীয়তার লঙ্ঘনের বিষয়টি পরীক্ষা করবে।

এক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী দাবি করেছেন যখন তিনি ঘুমাচ্ছিলেন, সেই সময় সোস্যাল সাইটটি গ্রাহকের মাইক্রোফোন ব্যবহার করছিল। ফোয়াড ডাবিরি টুইটারের একজন ইঞ্জিনিয়ারিং ডিরেক্টর। তিনি টুইটারে লিখেছেন, ‘হোয়াটসঅ্যাপ ব্যাকগ্রাউন্ডে মাইক্রোফোন ব্যবহার করছে, যখন আমি ঘুমিয়ে ছিলাম এবং সকাল ৬টায় ঘুম থেকে ওঠার পরেও সেটি চালিয়ে যাচ্ছে। তিনি আরও প্রশ্ন করেন, ‘কি হচ্ছে?’ ডাবিরির সেই টুইটের প্রতিক্রিয়া জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী চন্দ্রশেখর লিখেছেন, ‘এটি একটি অগ্রহণযোগ্য লঙ্ঘন এবং গোপনীয়তার লঙ্ঘন।’ তিনি আরও লেখেন, ‘আমরা অবিলম্বে এটি পরীক্ষা করব এবং গোপনীয়তার যে কোনও লঙ্ঘনের বিরুদ্ধে কাজ করব।’

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা