বিল গেটসকে চা খাইয়ে রাতারাতি হিরো নাগপুরের চায়েওয়ালা

Share:

নিজস্ব প্রতিনিধি : মাইক্রোসফটের প্রতিষ্ঠতা বিল গেটসের সঙ্গে ছবি তুলে রাতারাতি হিরো হয়ে গেলেন নাগপুরের চা বিক্রেতা ডলি চায়েওয়ালা। বিল গেটসের সঙ্গে কথা বলার সেই ভি়ডিওটি ভাইরাল হয়ে যাওয়ার পর নাগপুরের সেই চায়েওয়ালা জানিয়েছেন, বিল গেটসকে তিনি চিনতেনই না। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হয়ে যাওয়ার পর বুঝতে পারলেন উনি কে।

সম্প্রতি ডলি চায়েওয়ালার ভিডিওটি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে ছড়িয়ে পড়েছে। ডলির অভিনব চা তৈরির পদ্ধতিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। জানা যায়, একবার এই ডলি চায়েওয়ালার তৈরি করা চা খেতে এসেছিলেন বিল গেটস। বিল গেটসের সঙ্গে ছবিও তোলেন তিনি। বিল গেটসের সঙ্গে তোলা সেই ভিডিওটিই এখন ছড়িয়ে পড়েছে ইনস্টাগ্রাম থেকে শুরু সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্ম। তাতে লেখা রয়েছে, ‘ওয়ান চায়ে প্লিজ’।

নাগপুরের বিখ্যাত এই চায়েওয়ালার কথায় জানা যায়, প্রথমে নাগপুরে যেখানে তাঁর চায়ের দোকান রয়েছে, সেখানেই ভিডিওটি তোলা হবে। পরে তাঁকে হায়দরাবাদে ডাকা হয়েছিল। কিন্তু হায়দরাবাদে যে তাঁকে বিল গেটসকে চা খাওয়াতে হবে, সেই বিষয়টি বুঝতে পারেননি ডলি। এই প্রসঙ্গে তিনি জানান, ‘আমি বিল গেটসকে প্রথমে চিনতেই পারিনি। আমি ভেবেছি, বিদেশ থেকে কয়েকজন এসেছেন, তাঁদের চা বানিয়ে দিতে হবে। সেই মতোই আমি চা বানিয়ে দিয়েছি। পরে যখন আমি নাগপুরে ফিরে আসি, তখন আমি বুঝতে পারি, কাকে আমি চা বানিয়ে দিয়েছি।‘ একইসঙ্গে ডলি জানান, “উনি (বিল গেটস) আমার পাশে দাঁড়িয়ে সবকিছু দেখছিলেন। তারপর আমার বানানো চা চুমুক দিয়ে বলে উঠেছিলেন, ওয়াও ডলি কী চায়ে।‘ চা বানানোর পদ্ধতি সম্পর্কে ডলি জানান, তাঁর এই চা তৈরি করার পদ্ধতি দক্ষিণের একটি সিনেমা থেকেই শেখা। ভবিষ্যতে সুযোগ পেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও চা তৈরি করে খাওয়াবেন।

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২

রায়নার দাপুটে তৃণমূল নেতা বামদেব মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ