চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে বাজিমাত বিজেপির, জোট বেঁধেও হারতে হল আপ-কংগ্রেসকে

মোট ১৯ টি ভোট পেয়ে চণ্ডীগড় মেয়র নির্বাচনের জয়ী হলেন বিজেপি প্রার্থী হরপ্রীত কৌর। পাশাপাশি প্রতিদ্বন্দ্বি আম আদমি পার্টির মেয়র প্রার্থী প্রেমলতা পেয়েছেন ১৭ টি ভোট।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে বাজিমাত বিজেপির। জোট বেঁধে হারতে হল কংগ্রেস-আম আদমি পার্টি একসঙ্গে জোট বাঁধলেও বিজেপিকে হারাতে পারল না। আবারও জয়জয়কার হল গেরুয়া শিবিরের। মোট ১৯ টি ভোট পেয়ে চণ্ডীগড় মেয়র নির্বাচনের জয়ী হলেন বিজেপি প্রার্থী হরপ্রীত কৌর। পাশাপাশি প্রতিদ্বন্দ্বি আম আদমি পার্টির মেয়র প্রার্থী প্রেমলতা পেয়েছেন ১৭ টি ভোট পেয়ে হেরে গিয়েছেন। তবে এক্ষেত্রে আপ-কংগ্রেস জোটের জেতার সম্ভাবনা বেশি থাকলেও শেষ মুহূর্তে পাশা উল্টে যায়। তিনজন কাউন্সিলর বিজেপির পক্ষে ক্রস ভোট দেওয়ায় সাপে বর হয় বিজেপির। বোঝাই যাচ্ছে, শাসক-বিরোধী উভয় শিবিরেই চলেছে দেদার ক্রস ভোটিং।

কিন্তু ক্রস ভোটিং ঠেকাতে সর্বশেষ চেষ্টাও করেছিল আপ এবং কংগ্রেস জোট। কিন্তু শেষ মুহূর্তে গুটি ঘুরে যায়। এমনকী জানা গিয়েছে, আম আদমি পার্টির কাউন্সিলররা পঞ্জাব পুলিশের নজরদারিতে ছিলেন, কংগ্রেস কাউন্সিলররা নিজেদের দলের নেতাদের নজরদারিতে ছিলেন, কিন্তু তাও বিজেপিকে হারাতে ব্যার্থ হলেন। নিজেদের দলের কাউন্সিলরদে্র ক্রস ভোটিংয়ের জয়যুক্ত হল বিজেপি।

তবে এমতাবস্থায় আম আদমি পার্টি এবং কংগ্রেস জোটের পক্ষে ক্রস ভোটিং কাউন্সিলরদের সন্ধান করা মুশকিল। গোপন ব্যালট পদ্ধতিতে ভোটগ্রহণ করা হয়েছিল। সূত্রের খবর, মেয়র নির্বাচনে চণ্ডীগড়ের সাংসদ মনীশ তিওয়ারি প্রথম ভোট দেন এবং এর পরে একে একে আপ-কংগ্রেস এবং বিজেপি কাউন্সিলররা ভোট দেন। এমনকী নির্বাচনের শুরুতে ব্যালট পেপার নিয়েও বিতর্কও শুরু হয়েছিল। উল্লেখ্য, চণ্ডীগড় মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের মোট ভোটদাতার সংখ্যা ছিল ৩৫। কর্পোরেশনের ৩৫ জন কাউন্সিলরের পাশাপাশি, চণ্ডীগড়ের এমপিও মেয়র নির্বাচনে ভোট দিয়েছেন। সুতরাং মোট ৩৬ টি ভোট পড়েছে। কিন্ত ক্রস ভোটিংয়ের কারণে হারতে হল আম আদমি পার্টি ও কংগ্রেস জোটকে। গোপনে বাজিমান করল বিজেপি।

হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুক

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে একগুচ্ছ নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি