আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চণ্ডীগড়ের মেয়র নির্বাচন: ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে হবে জরুরি শুনানি

নিজস্ব প্রতিনিধিঃ চণ্ডীগড়ে নতুন মেয়র নির্বাচনের দাবিতে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আপ কাউন্সিলরের আবেদনের ভিত্তিতে  শুনানি হবে সুপ্রিম কোর্টে। আগামী ৫ ই ফেব্রুয়ারি হবে এই মামলার শুনানি। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার মেয়র পদের প্রার্থী কুলদীপ কুমারের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি জরুরি ভিত্তিতে শুনানির জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানান। আর সেই আবেদনের সম্মতি দল শীর্ষ আদালত। চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে বিজেপি তিনটি পদই ধরে রাখে। এরপরেই প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে  ব্যালট পেপার কারচুপির অভিযোগ এনেছিল কংগ্রেস এবং আপ।

গত ৩০ শে জানুয়ারি চণ্ডীগড় মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রথম দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। এদিন প্রিসাইডিং অফিসার অনিল মাসিহের শারীরিক অসুস্থতার কারণে কাউন্সিলররা ভোট দেওয়ার কয়েক মুহূর্ত আগে ভোটগ্রহণ পর্ব  পিছিয়ে দেওয়া হয়। আর তারপরেই আম আদমি পার্টি এবং কংগ্রেস বিক্ষোভ দেখান শুরু করেছে।

২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে এই মেয়র নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ৩৫ সদস্যের মিউনিসিপ্যাল কর্পোরেশন হাউসে আপ ও কংগ্রেসের মিলে ২০টি ভোট রয়েছে।তবে আমচমকাই বাদ পড়ে যায় ৮ টি ভোট।  অন্যদিকে আট বছর ধরে পুরসভা শাসন করা বিজেপির ১৫টি ভোট রয়েছে।এরমধ্যে ১৪ জন কাউন্সিলর এবং একজন সাংসদ কিরণ খের।

 

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ