আদালতে তোলা হল দুর্নীতির দায়ে ধৃত চন্দ্রবাবু নাইডুকে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাতভর জিজ্ঞাসাবাদের পর আদালতে পেশ করা হল অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুকে। রবিবার কড়া নিরাপত্তা বেষ্টনীর মাঝে তাঁকে আদালতে পেশ করে সিআইডি। অন্ধ্রপ্রদেশের স্কিল ডেভেলপমেন্ট মামলায় তাঁকে শনিবার গ্রেফতার করা হয়। মধ্যরাত পর্যন্ত চলে জিজ্ঞাসাবাদ। বিজয়ওয়াড়ার আদালতে  টিডিপি সমর্থকদের ভিড় জমে। ভোর ৩টে ৪০ মিনিটে স্থানীয় সরকারি হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করানো হয় প্রবীণ এই রাজনীতিবিদের।

তাঁর হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী সিদ্ধার্থ লুথরা এবং অন্য আইনজীবীরা। নাইডু অভিযোগ করেন,  সিআইডি তাকে বেআইনিভাবে সাত ঘন্টা ধরে আটকে রেখেছে। গ্রেফতারের পর তাঁকে কোনও আদালতে হাজির না করেই মঙ্গলাগিরিতে সিআইডি অফিসে নিয়ে যাওয়া হয়েছিল। আবেদনমাফিক বিজয়ওয়াড়া আদালতে শীঘ্রই শুনানির জন্য নির্ধারিত হয়।  দুর্নীতি মামলায় চন্দ্রবাবুকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে হেফাজতের আবেদন করতে পারে সিআইডি।

এদিকে তাঁর গ্রেফতারিকে ‘অবৈধ’ বলে দাবি করে ইতিমধ্যেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছে চন্দ্রবাবুর দল। অশান্তি এড়াতে টিডিপির কয়েক জন শীর্ষনেতাকে বাড়িতেই আটক করে রাখা হয়েছে। নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে তেলঙ্গানা-অন্ধ্রপ্রদেশ সীমানায়।

প্রসঙ্গত, চন্দ্রবাবু মুখ্যমন্ত্রী থাকাকালীন অন্ধ্রপ্রদেশের ছেলেমেয়েদের বিবিধ কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য এক বেসরকারি সংস্থার সঙ্গে মউ স্বাক্ষর করে সে রাজ্যের সরকার। মউয়ে বলা ছিল এই প্রকল্পের দশ শতাংশ খরচ বহন করবে সরকার আর বাকি ৯০ শতাংশ ওই বেসরকারি সংস্থা। সেই টাকা নাকি বেসরকারি সংস্থাটি দেয়নি। সরকারি কোষাগার থেকে ব্যয় বহন করা হয়। বেসরকারি সংস্থাটির না দেওয়া টাকা নাকি ঘুরপথে গিয়েছিল একাধিক ছোট-বড় ভুয়ো সংস্থায়। ৩৭১ কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। তদন্ত প্রক্রিয়ার প্রাথমিক পদক্ষেপ হিসাবেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি সিআইডি’র।

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স